Monday, March 30, 2026

ফের পুরনো নিয়মে দিল্লি বোর্ডের পরীক্ষা, ঘোষিত ICSE ও ISC পরীক্ষার সূচি

Date:

Share post:

প্রকাশিত হল ২০২৩ সালের আইসিএসই (ICSE) ও আইএসসি (ISC) পরীক্ষার সময়সূচি। করোনা পরবর্তী সময়ে ফের পুরনো নিয়মে দিল্লি বোর্ডের পরীক্ষা। বছরে একবারই আইসিএসই এবং আইএসসি পরীক্ষা। এমনটাই জানানো হয়েছে দি কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (The Council for the Indian School Certificate Examinations) বা CISCE’র তরফ থেকে। করোনা বিধি মেনেই পরীক্ষা হবে। তবে মূল্যায়ন হবে করোনা পূর্ববর্তী পদ্ধতিতে।

বোর্ড জানিয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইসিএসই পরীক্ষা। পরীক্ষা চলবে ২৯ মার্চ পর্যন্ত। আইএসসি শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারি। পরীক্ষা চলবে ৩১ মার্চ পর্যন্ত। প্রসঙ্গত করোনা কালে ২০২১ সালে পরীক্ষাই নেওয়া হয়নি। নম্বরের ভিত্তিতে মার্কশিট তৈরি করে দেওয়া হয় ছাত্রছাত্রীদের। ২০২২ সালে দুই সেমেস্টারে পরীক্ষা নেওয়া হয়। এ বার ২০২৩ সালের জন্য ফের পুরনো নিয়মে পরীক্ষা ফিরল। মোট তিন ঘণ্টার পরীক্ষা। প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ ১৫ মিনিট।

আরও পড়ুন- পেনাল্টি নষ্টের পর দলকে বিশেষ বার্তা দেন মেসি, জানালেন অ্যালিস্টার

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...