Thursday, May 21, 2026

আনুষ্ঠানিকভাবে G-20র দায়িত্ব পেল ভারত, প্রধানমন্ত্রী জানালেন কোন পথে চলবে কাজ

Date:

Share post:

আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার G-20 এর সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করল ভারত(India)। G-20 হল বিশ্বের ২০ টি বৃহত্তম অর্থনীতির দেশের একটি সংগঠন, যারা উন্নয়ন পরিকল্পনার ব্লুপ্রিন্ট তৈরি করে। এই সংগঠনের সভাপতিদের দায়িত্ব হাতে পেয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi) বলেন, ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হওয়ার সময় এসেছে, যা বিশ্বব্যাপী সমস্যা গুলির সমাধানের জন্য একসাথে কাজ করার পক্ষে সওয়াল করে।

এদিন দায়িত্বভার হাতে পেয়ে টুইট বার্তা দেন প্রধানমন্ত্রী। টুইটারে তিনি লেখেন, বর্তমান সময় পুরনো জীর্ণ মানসিকতায় আটকে থাকার সময় নয়। এই সময় আমাদের আধ্যাত্মিক ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হওয়ার। যা বিশ্বব্যাপী সমস্যাগুলির সমাধানের জন্য একসাথে কাজ করার পক্ষে সওয়াল করে। পাশাপাশি প্রধানমন্ত্রী লেখেন, ভারত আজ থেকে G-20র সভাপতিত্বের দায়িত্ব পেল। এই ক্ষেত্রে আমার কিছু পরিকল্পনা রয়েছে, যাতে আগামী বছরগুলিতে বিশ্বের ভালোর জন্য এর অন্তর্ভুক্তি, পদক্ষেপের বিষয়ে কাজ করতে চাই। ভারতের G-20র সভাপতিত্ব ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত’ এই থিমের দ্বারা অনুপ্রাণিত হয়ে বৃহত্তর ঐক্যের লক্ষ্যে কাজ করবে।

এর পাশাপাশি প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা একত্রে সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন, মহামারীর মতো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি। ভারত স্থায়ী দীর্ঘমেয়াদী জীবন শৈলীর লক্ষ্যে খাদ্য, সার এবং চিকিৎসা পণ্যের বৈশ্বিক সরবরাহকে রাজনীতির আওতার বাইরে রাখতে কাজ করতে প্রস্তুত। এর আগে যে দেশগুলি G-20র সভাপতিত্ব করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটি এগিয়ে যাওয়ার সেরা সময়।

Related articles

‘আধ্যাত্বিক’ শুভেন্দু! সমাজমাধ্যমে বেলুড় মঠ দর্শনের ভিডিও পোস্ট মুখ্যমন্ত্রীর

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকেই স্বামী বিবেকানন্দের বাণী পাথেয় করে আগামীর কর্মদ্যোগে সামিল হওয়ার কথা শোনা...

মারধর-হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার ডানকুনির তৃণমূল কাউন্সিলর

পাঁচ বছর আগের ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকা ও এলাকার এক বাসিন্দাকে মারধর- হুমকি দেওয়ার অভিযোগে ছাব্বিশ সালে...

বিজেপিকে ছাপিয়ে ‘ককরোচ জনতা পার্টি’র ফলোয়ার ১২ মিলিয়ন

মাত্র চার দিন আগেই জন্ম! এর মধ্যেই বিজেপিকে(BJP) পেছনে ফেলে ‘ককরোচ জনতা পার্টি’র( Cockroach Janta Party) ফলোয়ার সংখ্যা...

ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী, স্বস্তির বৃষ্টি উত্তরে

সকাল থেকে চড়া রোদ, বেলা বাড়তেই তেজ বাড়ছে সূর্যের। তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather...