Wednesday, April 8, 2026

রাজ্যপাল বাংলার প্রশংসা করার পরেই রাজভবনে ৬৩ পাতার রিপোর্ট দিলেন সুকান্ত

Date:

Share post:

সকালেই বাংলার ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। আর বৃহস্পতিবার বিকেলেই নতুন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে রিপোর্ট দিলেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। রাজ্যপালের হাতে রাজ্যের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ৬৩ পাতার রিপোর্ট তুলে দেন তিনি। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) সময় থেকেই রাজভবনে নালিশ জানানো অভ্যাসে পরিণত করেছে বিজেপি। জগদীপ ধনকড় রাজভবনকে বিজেপি (BJP)-র দলীয় কার্যালয় করে তুলেছেন বলে সেই সময় তীব্র আক্রমণ করে তৃণমূল (TMC)। তবে রাজ্যপাল বদলে যাওয়া পরেও বিজেপি-র অভ্যাস বদলায়নি।

বিকেল ৪টে নাগাদ রাজভবনে পৌঁছন সুকান্ত। সাক্ষাতের পর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, রাজ্যের প্রধান বিরোধী দলের তরফে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যপালের কাছে রিপোর্ট দেওয়া হয়েছে। সুকান্তর অভিযোগ, রাজ্যের যুব প্রজন্ম চাকরি না পেয়ে ভিনরাজ্যে চলে যাচ্ছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসকদল হিংসা ছড়াতে চাইছে বলেও অভিযোগ বালুরঘাটের বিজেপি সাংসদের।

কিন্তু সুকান্ত যেদিন রাজ্যের বিরুদ্ধে এত নিন্দা রাজ্যপালের কাছে করতে গেলেন, সেদিনই সকালে বাংলার ভূয়সী প্রশংসা করেন সিভি আনন্দ বোস। বলেন, “দেশকে নেতৃত্ব দেবে বাংলা।” এই প্রসঙ্গে সুকান্তকে প্রশ্ন করা হলে বাংলার শ্রেষ্ঠত্বের বিষয়টি মেনে নেন বিজেপির রাজ্য সভাপতিও।

আরও পড়ুন- আনুষ্ঠানিকভাবে G-20র দায়িত্ব পেল ভারত, প্রধানমন্ত্রী জানালেন কোন পথে চলবে কাজ

Related articles

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...