Friday, June 19, 2026

রাহুলের “ভারত জোড়ো যাত্রা”য় পা মেলালেন “প্রতিবাদী” অভিনেত্রী স্বরা ভাস্কর

Date:

Share post:

লক্ষ্য ২০২৪ লোকসভা নির্বাচন (Loksabha Election)। তার আগে দেশজুড়ে দলের সংগঠনকে চাঙ্গা করতে “ভারত জোড়ো যাত্রা” কর্মসূচি (Bharat Jodo Yatra) নিয়েছেন কংগ্রেসের অন্যতম শীর্ষনেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। “ভারত জোড়ো যাত্রা”-কে সামনে রেখে একের পর এক রাজ্যে হাঁটছেন রাহুল। এই কর্মসূচিতে তাঁর সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন সেলিব্রেটিকে (Celebrity) দেখা গিয়েছে। যা নিয়ে জোরচর্চাও চলছে।

এবার ”ভারত জোড়ো যাত্রা”য় রাহুলের সঙ্গে পা মেলালেন অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar)। আজ, বৃহস্পতিবার মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে রাহুল গান্ধির পাশে হাঁটতে দেখা যায় তাঁকে। কংগ্রেসের অফিসিয়াল পেজ থেকেই পদযাত্রার এই ছবি শেয়ার করা হয়েছে। যে ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল। অভিনেত্রী নিজেও রিটুইট করেছেন সেটি। সামাজিক হোক বা রাজনৈতিক, নিজের মতামত নিয়ে বরাবরই সরব হন স্বরা। গেরুয়া শিবিরের বিভিন্ন পদক্ষেপ ও বক্তব্যের বিরোধিতা করতে দেখা যায় প্রায়শই। এমন পরিস্থিতিতে কংগ্রেসের পাশে তাঁর অবস্থান তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

গত ৭ নভেম্বর কন্যাকুমারী থেকে “ভারত জোড়ো যাত্রা” শুরু করেন রাহুল গান্ধি। মধ্যপ্রদেশের পর ৪ ডিসেম্বর রাজস্থানে পা রাখবেন তিনি। ইতিমধ্যেই এই পদযাত্রায় পা মিলিয়েছেন অসংখ্য তারকা। পূজা ভাট, রেশমি দেশাই, রিয়া সেন, আমল পালেকর, সন্ধ্যা গোখলে, আকাঙ্ক্ষা পুরীর মতো তারকা হেঁটেছেন রাহুলের পাশে। সেই তালিকায় নয়া সংযোজন স্বরা ভাস্করের।

 

Related articles

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...