Tuesday, June 9, 2026

অভিষেকের বাবার দায়ের করা মানহানির মামলায় সশরীরে হাজিরা দিতে হবে শুভেন্দুকে: নির্দেশ আদালতের

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের করা মামলাতে অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারীর। একেবারে সশরীরে তাঁকে হাজিরার নির্দেশ শোনাল আলিপুর আদালত। আগামী ১৯ ডিসেম্বর এই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে আদালতের নির্দেশ মেনে হাজিরা শুভেন্দু অধিকারী দেন কিনা সেদিকেই নজর সবার।

অভিষেকের বাবার করা ওই মানহানির মামলায় আজ ১ ডিসেম্বর বিরোধী দলনেতাকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। কিন্তু সেই নির্দেশ এড়ালেন বিজেপি বিধায়ক। তবে আদালতে হাজিরার নির্দেশে কোনও বদল হয়নি। ফের তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারীকে হাজিরা দিতে হবে আদালতে।

কয়েক মাস আগেই শুভেন্দু দাবি করেছিলেন যে, অভিষেকের বাবা হাজার কোটি টাকার মালিক। কিন্তু অমিত বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই তথ্য ভুল এবং মিথ্যে। আগেই তিনি তাঁর আইনজীবী মারফত শুভেন্দুকে ক্ষমা চাওয়ার কথা বলে নোটিশ পাঠিয়েছিলেন। কিন্তু শুভেন্দু সেই নোটিশ অগ্রাহ্য করেন। তারপরেই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন তিনি। সেই মামলার প্রেক্ষিতেই শুভেন্দু অধিকারীকে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা স্পষ্ট জানিয়েছেন, তাঁর পরিবারের অনেকে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি নন। তিনি সম্পূর্ণ অন্য জগতের মানুষ, তাঁর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যে দাবি করেছেন। সেই কারণেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।আর সেই মামলাতেই আলিপুর মুখ্য বিচার বিভাগীয় আদালত শুভেন্দু অধিকারীকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে।

 

Related articles

মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...