Saturday, June 27, 2026

‘প্রশাসন পরিচালনার সুবিধার জন্যই নতুন জেলা গঠনের উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী’, বিধানসভায় জানালেন চন্দ্রিমা

Date:

Share post:

রাজনৈতিক কারণে নয় প্রশাসন পরিচালনার সুবিধার জন্যই নতুন জেলা গঠনের উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। (Chandrima Bhattachariya) ব্রিটিশ আমলের জেলা ভাগ সংক্রান্ত আইন বাতিল করার উদ্দ্যেশ্যে আনা একটি বিলের ওপর আলোচনার সময় তিনি একথা জানান। বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে বিজেপির একাধিক বিধায়ক কিসের ভিত্তিতে জেলা বিভাগ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন।জবাবে চন্দ্রিমা জানান, প্রশাসনকে আরও গতিশীল করতে এই উদ্যোগ।সরকারি প্রকল্প, পরিষেবার সুযোগ যাতে প্রত্যেক মানুষের কাছে সমান ভাবে পৌঁছায় তা নিশ্চিত করতেই নতুন জেলা গড়ার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। সেকারণেই বাম আমলের ১৯ জেলার সংখ্যা বর্তমানে বেড়ে হয়েছে ২৩।

বুধবার বিধানসভার চলতি অধিবেশনের শেষ দিনে পেশ করা হয় ‘‘দ্য বেঙ্গল ডিস্ট্রিক্ট্‌স (রিপিলিং) বিল, এর ফলে ব্রিটিশ আমলে তৈরি ১৮৬৪ সালের ‘বেঙ্গল ডিস্ট্রিক্ট্স অ্যাক্ট’ বা জেলা আইন বাতিল হয়ে যাবে। তবে পুরনো জেলা আইনে ইতিমধ্যে যা সিদ্ধান্ত হয়েছে, তার মান্যতা বজায় থাকবে। নতুন বিলে বলা হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে পুরনো জেলা আইন অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। পুরনো বিলে বলা ছিল লেফট্যানেন্ট গভর্নরের সম্মতি ক্রমে নতুন জেলা গঠন করা যাবে। বর্তমানে হাইকোর্টের অনুমতি সাপেক্ষে এই সিদ্ধান্ত নিতে পারে নির্বাচিত রাজ্য সরকার। তাছাড়া অঙ্গরাজ্যে লেফট্যানেন্ট গভর্নরের পদটিও অধুনা বিলুপ্ত।তাই ব্রিটিশ আমলের ওই আইন এখন তামাদি হয়ে গেছে।তাই আইন কমিশনের সুপারিশে তা বাতিল করা হল বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

আরও পড়ুন- দল বেঁধে আলিপুর জেল মিউজিয়াম ঘুরে দেখলেন তৃণমূল বিধায়করা, সঙ্গী স্পিকারও

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...