Tuesday, March 24, 2026

FIFA WC 2022 : বিশ্বকাপের অন্যতম আকর্ষণ আল রিহলা !

Date:

Share post:

সব খেলার সেরা ফুটবল (Football) । নামের মধ্যেই যেন আবেগ আর অহঙ্কার। বিশ্ব এই মুহূর্তে মেতেছে ফুটবলের জ্বরে আর এবারের বিশ্বকাপের অন্যতম আকর্ষণ হয়েছে আল রিহলা (Al Rihla)। আসলে কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) এই বল ব্যবহার করা হচ্ছে। বিশ্বকাপের (WC history)টানা ৯২ বছরের ইতিহাসে ২০২২ এরা বল এক্কেবারে অন্যরকম। সমালোচকরা আল রিহলা নিয়ে সমালোচনা করার কোনও জায়গাই খুঁজে পাননি। আল রিহলা একটি আরবিয়ান শব্দ। যার ইংরেজি তর্জমা করলে হয় দ্যা জার্নি। বাংলা অর্থ যাত্রা বা সফর।

এবারের বিশ্বকাপ ফুটবলে সবার মন জয় করে এক বিশেষ জায়গা দখল করে নিয়েছে এই বিশেষ বল। অ্যাডিডাসের ডিজাইন বিভাগের প্রধান জানান, আল রিহলা বিশ্বকাপের ইতিহাসে বাতাসে সবচেয়ে দ্রুতগতির ক্ষমতা সম্পন্ন বল। এটি তৈরি হয়েছে বিভিন্ন পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে। এটির গায়ে বিশ্বকাপ এবং অ্যাডিডাসের লোগো ছাড়াও নীল হলুদ কমলা প্রভৃতি রংয়ের মিশ্রণ ফুটে উঠেছে। কাতার বিশ্বকাপে নেইমার, লিওনেল মেসি কিংবা কিলিয়ান এমবাপের পায়ের ছন্দে মাঠ কাঁপাচ্ছে আল রিহলা।বলটিতে বারটি বড় এবং আটটি ছোট প্যানেল ব্যবহার করা হয়েছে। এটি পরীক্ষা করেছেন প্রায় ৩৫০ জন পেশাদার এবং অপেশাদার ফুটবলার। যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিতে মুড়ে ফেলা হয়েছে আল রিহাকে। বলটির মধ্যে রয়েছে ইউনিট মোশন সেন্সর। বলের মধ্যে যদি কোন রকম আয়তনের বদল আসে সেই পরিমাপ করা যাবে। পাশাপাশি এই সেন্সর দিয়ে খুব সহজেই তথ্য সংগ্রহ করা যায়। একজন খেলোয়াড় ঠিক কোন পজিশনে বলে কিক করছেন, কোন দিকে বল যাচ্ছে সব তথ্য খুব সহজেই রেকর্ড করা সম্ভব। বিশ্বকাপের মাঠে নামানোর আগে ম্যানচেস্টার ইউনাইটেড আর বায়ার্ন মিউনিখের অনুশীলনেও এটি ব্যবহার করা হয়েছিল। আপনি জানলে অবাক হবেন যে বলটিতে এমন রং ব্যবহার করা হয়েছে যা সম্পূর্ণ জল নিরোধক। তাই ভিজলে বলের ক্ষতি হবে সেরকম কোনও সম্ভাবনা নেই। ভারতীয় মুদ্রায় আল রিহলার দাম পড়বে প্রায় সাড়ে বারো হাজার টাকারও বেশি।

 

Related articles

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...