Saturday, March 14, 2026

কলকাতার বুকে উদ্বোধন হল ‘আর্ট হাট ২০২২’

Date:

Share post:

শীতের মরশুমে বাংলার বিভিন্ন জায়গা উৎসব আর মেলার আনন্দ। শুক্রবার শহর কলকাতার বুকে শিল্পকলার এক অনবদ্য অভিজ্ঞতার সাক্ষী হলেন সংস্কৃতিমনস্ক মানুষেরা। নিউটাউনের আর্ট একরে উদ্বোধন হল ‘আর্ট হাট ২০২২’ (Art Haat 2022) । রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasish Chakraborty), বিখ্যাত শিল্পী গনেশ হালুই, সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায় , টেকনো ইন্ডিয়া গ্রুপের (Techno India Group) কো-চেয়ারম্যান মানসী রায় চৌধুরী, অভিনেত্রী কণীনিকা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। এই রকম অনুষ্ঠানের উদ্যোগ নেওয়ার জন্য আর্ট একর ফাউন্ডেশন তথা চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্যর (Subhaprasanna Bhattacharjee) প্রশংসা করেন সকলেই। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা। আগামিকাল অর্থাৎ ২ থেকে ৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত চলবে এই মেলা।

আর্ট একর ফাউন্ডেশন (Art Acre Foundation) ৬ষ্ঠ বার্ষিক শিল্প ও উৎসবের আঙিনায় এক বিশেষ ফটো গ্যালারির উদ্বোধন করা হয়। এই আর্ট হাট ২০২২ এর উৎসবে সমসাময়িক শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনীতে শিল্পী সোমা ভৌমিক বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে নানা মাধ্যমে চিন্তা ভাবনার বিশ্লেষণকে শিল্পের ছোঁওয়ায় ফুটিয়ে তোলেন। রাজ্যের মন্ত্রী নিজেও যার প্রশংসা করেন । কিছুটা দেরিতে হলেও অনুষ্ঠানে উপস্থিত হন অভিনেত্রী এবং তৃণমূল বিধায়িকা জুন মালিয়া (June Maliya)।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...