Saturday, April 4, 2026

‘মাছ ভাজা’ বিতর্ক! তৃণমূলের ক্ষোভে সহমত বামেরাও, চাপে ক্ষমা প্রার্থনা পরেশের

Date:

Share post:

‘গ্যাস সিলিন্ডার দিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ ভাজার দায়িত্ব দেওয়া হয়েছে নাকি?’ গুজরাটের নির্বাচনী প্রচারে (Gujrat Election Campaign) গিয়ে সম্প্রতি এমনই মন্তব্য করেছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা পরেশ রাওয়াল। আর তাঁর এমন মন্তব্যের পরই নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে। জাতিবিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। অবশেষে চাপের মুখে পড়ে ক্ষমা চাইলেন অভিনেতা (Paresh Rawal Apologizes)। দাবি করলেন, ‘বাঙালি’ বলতে তিনি অবৈধ বাংলাদেশী এবং রোহিঙ্গাদের বুঝিয়েছেন। পরেশের এমন মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের (AITC) পক্ষ থেকে টুইট করে বাঙালিদের অপমানের তীব্র বিরোধিতা করা হয়েছে। অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। পাশাপাশি পিছিয়ে নেই সিপিএমও। শুক্রবারই তালতলা থানায় এফআইআর দায়ের করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim)।

বৃহস্পতিবারই গুজরাটে নির্বাচন শুরু হয়েছে। সেখানেই গত মঙ্গলবার বিজেপির হয়ে ভোটপ্রচারে এসে রোহিঙ্গা ইস্যু তুলে ধরেন পরেশ রাওয়াল। এই প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder) দাম বাড়ছে, কিন্তু আগামী দিনে দাম কমবে। সাধারণ মানুষের কর্মসংস্থান হবে। কিন্তু আপনাদের আশপাশে যদি রোহিঙ্গা ও বাংলাদেশীরা থাকতে শুরু করে তাহলে কী করবেন গ্যাস সিলিন্ডার দিয়ে? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন? পরেশ বলেন, মুদ্রাস্ফীতি সহ্য করতে পারবেন গুজরাটের মানুষ। কিন্তু পাশের বাড়িতে যদি রোহিঙ্গা, উদ্বাস্তু কিংবা বাংলাদেশিরা এসে ওঠেন, তখন গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ ভাজবেন? এর পরই ক্ষমা চেয়ে টুইট করেন পরেশ। লেখেন, অবশ্যই মাছ নিয়ে আলাদা করে বলা ঠিক হয়নি। গুজরাটের মানুষও মাছ খান। বাঙালি বলতে আমি শুধু বেআইনি ভাবে গেঁড়ে বসা বাংলাদেশি এবং রোহিঙ্গাদের কথাই বলতে চেয়েছি। কারও অনুভূতিতে আঘাত দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। ক্ষমা চেয়ে নিচ্ছি।

তবে পরেশের এমন বাঙালি বিরোধী মন্তব্য নিয়ে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের এক টুইট বার্তায় রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের নেত্রী শশী পাঁজা বলেন, আবার প্রকাশ্যে চলে এল বিজেপির হিংসা, ঘৃণা ও বিভাজনের কুৎসিত রাজনীতি। বিখ্যাত অভিনেতা তথা বিজেপির সদস্য পরেশ রাওয়াল বাঙালিদের জন্য মাছ ভাজা নিয়ে যে কুৎসিত মন্তব্য করেছেন তা অত্যন্ত কষ্টকর ও অত্যন্ত সংবেদনশীল মন্তব্য। দেশে লাগাতার গ্যাস সিলিন্ডারের কমাতে ব্যর্থ বিজেপি। এরপরই বিজেপির বিরুদ্ধে তোপ দেগে শশী বলেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনে আপনাদের পরাজয় হয়েছে। আশা করছি সেটা আপনারা ভোলেননি। তবে সাধারণ মানুষের এই রায় বিজেপি হজম করতে শিখুক। এমন মন্তব্যের জেরে বাঙালির খাদ্যাভাস এবং বাংলার মানুষকে তীব্র আক্রমণ করা হয়েছে। বাংলার মানুষ কখনই এটা মেনে নেবে না। সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস পরেশ রাওয়ালের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানায়।

অন্যদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এটাই বিজেপির কালচার। বাঙালিকে অপমান করা হচ্ছে। এরপরই কুণালের সংযোজন, “মোহনবাগানের চিংড়ি আর ইস্টবেঙ্গলের ইলিশ, মাছ নিয়ে খোঁটা দিলে করে দেব পালিশ”।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...