Thursday, June 25, 2026

অভিষেকের সভার আগে কাঁথিতে কুণালের চায়ের আড্ডা, মহিলাদের বিশেষ বার্তা

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস, কাঁথি

রাত পোহালেই কাঁথিতে অভিষেকের বিশাল জনসভা। একদিন আগেই আজ, শনিবার বিকেলে সভার প্রস্তুতি দেখতে কলকাতা থেকে বিকেলেই প্রভাত কুমার কলেজের মাঠে পৌঁছে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দলের তরফে পূর্ব মেদিনীপুরে বিশেষ দায়িত্বে রয়েছেন তিনি। এদিন জেলা নেতৃত্বের সঙ্গে অভিষেকের সভাস্থল পরিদর্শনের পর স্থানীয় ১৪ নম্বর ওয়ার্ডের কর্মী-সমর্থকদের ও অনুরোধে সভাস্থলের ঠিক পিছনেই চায়ের আড্ডায় যোগ দিয়েছিলেন কুণাল।

এই চায়ের আড্ডায় মহিলাদের উপস্থিতি বিশেষভাবে নজরে আসে। চা খেতে খেতে কুণাল ঘোষ উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন কুণাল। তিনি বলেন, “এমন ছোট ছোট চায়ের আড্ডা মাঝে মধ্যেই করতে হবে। মহিলাদের বাড়তি উদ্যোগ, দায়িত্ব নিতে হবে। আপনাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে ভাবেন। যাঁরা তৃণমূল সমর্থক নয়, তাঁদের নিজেদের দিকে নিয়ে আসুন। জোর করে নয় ভালোবেসে। তাঁদের বোঝান, এই সরকারের উন্নয়ন। সরকারি পরিষেবা থেকে সরাসরি সুবিধার কথা। বিভেদের বিষ পাড়ায় ছড়াতে দেবেন না। সংঘবদ্ধ থেকে উন্নয়নের জন্য লড়াই করুন। একদিকে বাংলার জনমুখী প্রকল্প ও অন্যদিকে কেন্দ্রের জনবিরোধী নীতি। সেগুলি মানুষের কাছে তুলে ধরুন। লড়াই উন্নয়ন নিয়ে। কুৎসা করে নয়। যাঁরা আমাদের ভোট দেননি তাঁদের থেকে দূরে সরবেন না। রাজ্য সরকারের প্রকল্পগুলি এবং তার উপযোগিতা মহিলাদের বোঝাতে হবে।”

এদিকে এদিনও চায়ের আড্ডাতেও শুভেন্দুকে খোঁচা দিতে ছাড়েননি কুণাল। তিনি বলেন, “আপনাদের এখানেই বিশ্বাস ঘাতকতার ইতিহাস একটি পরিবার দেখিয়ে দিয়ে গিয়েছে। যে শুভেন্দু ২০২০ সাল পর্যন্ত বিজেপি হটাও দেশ বাঁচাও বলতো, এখন নারদা-সারদায় ইডি-সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে নাম লিখিয়েছে। কিন্তু বিশ্বাসঘাতকদের পাশে থাকে না বাংলার মানুষ। সেটা বিধানসভা ভোটেই বুঝে গিয়েছে অধিকারীরা।”

আরও পড়ুন- কলেজ স্কোয়ারে শুরু দশম বাংলাদেশ বইমেলা, চলবে ১১ ডিসেম্বর অবধি

 

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...