Monday, March 16, 2026

বিশেষ ভাবে সক্ষমদের ‘রোজগার মেলা’র উদ্বোধনে মন্ত্রী শশী পাঁজা

Date:

Share post:

বিশেষ ভাবে সক্ষম মানুষের পাশে পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)। তাঁদের সব ধরণের সুযোগ সুবিধার দিকে নজর দেওয়ার পাশাপাশি এবার তাঁদের আয়ের উৎসের কথা মাথায় রেখে প্রত্যেক বছরের মতো এই বছরেও আয়োজিত হল ‘রোজগার মেলা ২০২২’। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দফতরের (Information & Cultural Affairs Department) উদ্যোগে কলকাতার হেদুয়ার (Hedua) আজাদ হিন্দ বাগ পার্কে (Azad Hind Bag Park) এই মেলার উদ্বোধন করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja)।

প্রতি বছর ৩ ডিসেম্বর বিশেষভাবে চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কথা মাথায় রেখে তাঁদের উদ্দেশ্যে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়। তার আগেই ২ ডিসেম্বর থেকে বিশেষ ভাবে সক্ষমদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে রোজগার মেলার (Rojgar Mela 2022) আয়োজন করা হয় কলকাতায়। আর এবছর অর্থাৎ ২০২২ সালে এই মেলার আয়োজন করা হল হেদুয়ার কলেজ স্কোয়ারে। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যান দফতর ( Department of Women & Child Development & Social Welfare) পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আয়োজিত এই মেলার পরিচালনার দায়িত্বে আছেন শশী পাঁজা। শুক্রবারের অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত থেকে মেলায় আয়োজিত সব স্টল ঘুরে দেখেন এবং সকলের সঙ্গে কথা বলে তাঁদের সুযোগ সুবিধার কথা জানতে চান। বিভিন্ন বয়সের বিশেষ ভাবে সক্ষম মানুষ এবং ভবঘুরে মানুষের অংশগ্রহণে এই মেলা অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে সবার কাছে। মন্ত্রী নিজেই মেলা প্রাঙ্গণ ঘুরে হস্তশিল্পের কাজ দেখেন। এই বছর ১৪ টি সংস্থা স্টল দিয়েছে এই মেলায়। ২ এবং ৩ ডিসেম্বর দুদিন ধরে চলবে এই রোজগার মেলা ২০২২।

 

spot_img

Related articles

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...

হেমন্ত কী হবেন হিমন্ত-নিধনের অস্ত্র: অসমে অস্তিত্ব টিকিয়ে রাখতে ভিন্ন লড়াই কংগ্রেসের

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মুখ্যমন্ত্রীর আগ্রাসী নীতিতে চাপে অসম কংগ্রেস। একদিকে সাংসদ তথা অসম কংগ্রেস সভাপতি গৌরব গোগোইয়ের...

আলিপুরদুয়ারে আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে পথে তৃণমূল

আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একটি গ্রামে ৬১ বছরের এক আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক...