Friday, April 3, 2026

প্রাক্তন বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দকে গ্রেফতারের নির্দেশ আদালতের

Date:

Share post:

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী (Former Central Minister) তথা প্রাক্তন বিজেপি নেতা (Former BJP Leader) স্বামী চিন্ময়ানন্দের (Swami Chinmayananda) বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি করল উত্তরপ্রদেশের শাহজাহানপুর আদালত (Uttar Pradesh Shahjahanpur Court)। উল্লেখ্য, ২০১১ সালের একটি ধর্ষ*ণ মামলায় ট্রায়াল কোর্টে (Trial Court) হাজিরা না দেওয়ার কারণে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারপতি আসমা সুলতানা। অবিলম্বে চিন্ময়ানন্দকে গ্রেফতার করে আদলতে হাজির করার জন্য শাহজাহানপুরের সিনিয়র পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। মামলার পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর।

শাহজাহানপুরের এক ছাত্রীকে দীর্ঘ কয়েক বছর ধরে লাগাতার ধর্ষ*ণের অভিযোগ ওঠে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে। ধ*র্ষিতার বাবার অভিযোগের ভিত্তিতেই চিন্ময়ানন্দের বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর। যদিও প্রথমে নির্যাতিতার অভিযোগ শুনতে অস্বীকার করে উত্তরপ্রদেশ পুলিশ। পরে দীর্ঘ টালবাহানার পর দায়ের এফআইআর দায়ের করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালে যোগী সরকার চিন্ময়ানন্দের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। আর তারপরই দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। তার জেরেই ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর চিন্ময়ানন্দকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। পরে ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে প্রাক্তন বিজেপি নেতাকে জামিন দেয় এলাহাবাদ হাইকোর্ট। এরপর শাহজাহানপুরের নিম্ন আদালতে ফের এই মামলার কার্যক্রম শুরু হয়।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...