Saturday, June 27, 2026

শুভেন্দুর দেহরক্ষীর রহস্যমৃ*ত্যু, হাইকোর্টে সোমবার মামলার শুনানি

Date:

Share post:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির(Shuvendu Adhikari) দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর(Shubabrata Chakrabarty) অস্বাভাবিক মৃত্যু মামলার শুনানি হতে চলেছে আগামী সোমবার। কলকাতা হাইকোর্টে(HighCourt) বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে হতে চলেছে এই মামলার শুনানি। এদিন টুইট করে এই মামলার শুনানির কোর্টের নথি প্রকাশ্যে আনেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিকে স্বামীর মৃত্যুর প্রায় ৪ বছর পর ন্যায় বিচারের আশায় শুভব্রত চক্রবর্তীর স্ত্রী সুপর্ণা।

শুভেন্দুর দেহরক্ষীর শুভব্রত চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সুবিচার চেয়ে গত বছর ৭ জুলাই কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুপর্ণা। নিজের অভিযোগপত্রে একগুচ্ছ প্রশ্নে কার্যত শুভেন্দুর বিরুদ্ধেই অভিযোগের আঙুল তোলেন তিনি। দাবি করেন, স্বামীর ‘মৃত্যু-রহস্যে’র পিছনে প্রকৃত সত্য উদ্ঘাটনের। সেইমতো তদন্তে নামে কাঁথি থানার পুলিশ। সুপর্ণার অভিযোগ পেয়ে কাঁথি থানায় ৩০২ এবং ১২০বি ধারায় এফআইআর দায়ের হয়। পাশাপাশি গোটা ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে। পালটা এই মামলায় রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু। ৬ সেপ্টেম্বর ২০২১ বিচারপতি রাজশেখর মান্থার ডিভিসন বেঞ্চ তদন্তে স্থগিতাদেশ দেয়। রাজ্য এ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে সর্বোচ্চ আদালত হাইকোর্টকে শুনানির জন্য বলে। ইতিমধ্যে তদন্তে সহযোগিতা করছেন না, এই মর্মে কলকাতা হাইকোর্টে অভিযোগ জানায় তমলুক ও মানিকতলা থানার পুলিশ। অভিযোগ, নানা অজুহাতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় হাজির এড়াচ্ছেন। ২ ডিসেম্বর, শুক্রবার বিচারপতি রাজশেখর মান্থার ডিভিসন বেঞ্চে সরকারি কৌঁসুলি আবেদন জানােল, সোমবার শুনানির দিন ঠিক করা হয়েছে।

প্রসঙ্গত, সুপর্ণার স্বামী রাজ্য পুলিশের আর্মড ফোর্সের জওয়ান শুভব্রত চক্রবর্তী প্রায় ৬-৭ বছর শুভেন্দুর দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন। প্রায় আড়াই বছর আগে ২০১৮ সালের ১৩ অক্টোবর সকাল ১১টা নাগাদ কাঁথির পুলিশ ব্যারাকে মাথায় গুলি লেগে গুরুতর জখম হন শুভব্রত ওরফে বাপি। দিনভর কাঁথি হাসপাতালে জখম অবস্থায় পড়েছিলেন তিনি। বহু টানাপড়েনের পর ১৩ অক্টোবর রাতে শুভব্রতকে কাঁথির হাসপাতাল থেকে একটি আইসিইউ অ্যাম্বুল্যান্স করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরের দিন অর্থাৎ ১৪ অক্টোবর সেই হাসপাতালেই মারা যান শুভব্রত।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...