Thursday, April 2, 2026

ঘানার বিরুদ্ধে জিতেও বিশ্বকাপ থেকে ছিটকে গেল উরুগুয়ে, শেষ ষোলোতে পর্তুগাল এবং দক্ষিণ কোরিয়া

Date:

Share post:

বিশ্বকাপে  গ্রুপ ‘এইচ’ থেকে আগেই প্রি-কোয়ার্টার ফাইনালের রাস্তা পাঁকা করেছিল পর্তুগাল। আর শুক্রবার পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছে গেল দক্ষিণ কোরিয়া। অপরদিকে ঘানাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছাতে পারল না উরুগুয়ে।

ম্যাচে এদিন শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে পর্তুগাল। যার ফলে ম‍্যাচের ৫ মিনিটের মাথায় এগিয়ে যায় পর্তুগাল। পর্তুগালকে ১-০ গোলে এগিয়ে দেন রিকার্ডো হোর্তা। ডান প্রান্তে বল পেয়ে বক্সের মধ্যে ঢুকে ক্রস বাড়ান ডাল্ট। ডান পায়ের শটে বল জালে জড়িয়ে দেন হোর্তা। এই গোল খাওয়ার পরেই আক্রমণের ঝাঁঝ বাড়ায় দক্ষিণ কোরিয়া। যার ফলে ম‍্যাচের ২৭ মিনিটের মাথায় কর্নার থেকে গোল শোধ করেন দক্ষিণ কোরিয়ার কিম ইয়ং গুয়ান। বল রোনাল্ডোর পিঠে লেগে তাঁর কাছে আসে। গোল করতে ভুল করেননি দলের স্ট্রাইকার। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি তারা। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-১।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের অতিরিক্ত সময়ে নিজেদের অর্ধ থেকে প্রতি আক্রমণে পর্তুগালের বক্সের কাছে পৌঁছে যান সন। নিজের নিয়ন্ত্রণে বল রাখার পরে তিনি বল বাড়ান হাওয়াং-এর  উদ্দেশে। সেই বল জালে জড়াতে এতটুকু ভুল করেননি হাওয়াং।

অপরদিকে ঘানাকে গ্রুপের শেষ ম্যাচে ২-০ গোলে হারিয়েও বিশ্বকাপ থেকে ছিটকে গেল উরুগুয়ে। গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া পর্তুগালকে হারিয়ে দেওয়ায়, বিশ্বকাপ থেকে ছিটকে গেল সুয়ারেজরা। গোল পার্থক্যে উরুগুয়েকে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছে গেল দক্ষিণ কোরিয়া।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাপায় উরুগুয়ে। ম‍্যাচের ২৬ মিনিটে উরুগুয়েকে ১-০ এগিয়ে দেন আরাস্কায়েতা। এরপর ম‍্যাচের ৩২ মিনিটে উরুগুয়েকে ২-০ গোলে এগিয়ে দেন সেই আরাস্কায়েতা। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এক গোল শোধ করার সুযোগ পেয়েছিল ঘানা। বাবার থেকে পাস পেয়েছিলেন বুকারি। কিন্তু সেই কাজে লাগাতে পারেনি। ম‍্যাচের অতিরিক্ত সময়ে ঘানা এবং উরুগুয়ে দু’দলই সুযোগ পেয়েছিল। কিন্তু কেউই গোল করতে পারেনি।

আরও পড়ুন:বিজয় হাজারে চ‍্যাম্পিয়ন সৌরাষ্ট্র

 

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...