Wednesday, June 24, 2026

ভূপতিনগরের বিস্ফোরণ বিজেপির পূর্ব পরিকল্পিত, তোপ কুণালের

Date:

Share post:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে শুক্রবার রাতেই পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে ভয়াবহ (Bhupatinagar Bomb Blast) বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না এবং বিশ্বজিৎ গায়েন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ভূপতিনগরের বিস্ফোরণ প্রসঙ্গে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “গত কয়েকদিন ধরে বিজেপি তাণ্ডব চালিয়েছে। তৃণমূলের কর্মীদের উপর হামলা করা হয়েছে। মিহির ভৌমিককে বন্দুকের বাঁট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। অভিষেকের সভা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। কেন্দ্রীয় বাহিনী নিয়ে যারা ঘুরছে, তারাই বোমা সরবরাহ করছে। এনআইএ চেয়ে তৃণমূলের লোকেদের নাম ঢুকিয়ে দেওয়া হবে। এটা বিজেপির পরিকল্পিত প্লট।”
তৃণমূল নেতা সাকেত গোখেল বলেছেন, “এটি শুভেন্দু অধিকারীর একটি সন্ত্রাসবাদী কাজের একটি জঘন্য স্বীকারোক্তি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কন্টাইতে সমাবেশ করবেন। এখন, বিজেপি প্রকাশ্যে স্বীকার করছে যে তৃণমূল সমাবেশে তাদের বোমা নিক্ষেপের ষড়যন্ত্র ছিল। এটা গুরুত্বপূর্ণ যে বিজেপি প্রকাশ্যে হত্যার ষড়যন্ত্রের কথা স্বীকার করছে!”
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১টা নাগাদ। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-২ ব্লকের ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে এই বিস্ফোরণ হয়। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...