Wednesday, June 24, 2026

চিন সীমান্তে যৌথ সামরিক মহড়া! বেজিংকে কড়া বার্তা ভারত-আমেরিকার

Date:

Share post:

ভারতর সঙ্গে যৌথ মহড়া (Joint Military Exercise) নিয়ে এবার চিনকে (China) কড়া বার্তা দিল আমেরিকা (USA)। শুক্রবারই উত্তরাখণ্ডের (Uttarakhand) আউলিতে ভারত ও মার্কিন (US) সেনার যৌথ মহড়া শেষ হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখার (LOC) একেবারে কাছের ভূখণ্ডে ‘যুদ্ধ অভ্যাস ২০২২’ (Yudh Abhyas) নামে এই মহড়া নিয়েই মাথাব্যাথা চিনের। তবে বৃহস্পতিবারই চিনের সেই আপত্তি উড়িয়ে দেয় নয়াদিল্লি (New Delhi)। এবার ভারতের সুরে সুর মিলিয়েই একই মনোভাব জানাল আমেরিকা। তারা সাফ জানিয়ে দিল, এই মহড়া নিয়ে চিনের নাক গলানোর কোনও কারণ নেই।

চলতি সপ্তাহেই উত্তরাখণ্ডে ভারত ও আমেরিকা যৌথভাবে সামরিক মহড়া চালায়। আর তাতেই প্রবল আপত্তি চিনের। চিনের অভিযোগ, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে যে চুক্তি হয়েছিল, তা লঙ্ঘন করা হয়েছে। তবে চিনের এই দাবিকে কোনওমতেই গুরুত্ব দিতে নারাজ আমেরিকা উল্টে কড়া বার্তা দিয়ে বলা হয়, ভারত-আমেরিকার যৌথ সামরিক মহড়া চিনের নাক গলানোর বিষয় নয়।

ঘটনায় বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Bagchi) বলেন, এই যৌথ সামরিক মহড়ার সঙ্গে ১৯৯৩ ও ১৯৯৬ সালের চিনের সঙ্গে হওয়া চুক্তির কোনও সম্পর্ক নেই। চিন নিজে যে চুক্তি লঙ্ঘন করেছে, তা তাদের মাথায় রাখা উচিত।

অন্যদিকে, মার্কিন রাষ্ট্রদূত এলিজাবেথ জোনস (Elizabeth Zones) বলেন, আমি আমার ভারতের সহকর্মীদের বলতে চাই যে আমাদের দুই দেশের সামরিক মহড়ায় চিনের নাক গলানোর কোনও প্রয়োজন নেই। ভারতের সঙ্গে বাণিজ্যকেও সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। মার্কিন রাষ্ট্রদূত আরও জানিয়েছেন, বিগত ৭ বছরে ভারতের সঙ্গে বাণিজ্য দ্বিগুণ হয়ে ১৫৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এরপরে আলাদাভাবে আর ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তির কোনও প্রয়োজন নেই।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...