Tuesday, April 14, 2026

Madras High Court : মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা আদালতের

Date:

Share post:

এবার থেকে মন্দিরে (Temple) আর মোবাইল (Mobile) নিয়ে প্রবেশ করা যাবে না। ধর্মীয় স্থানের শান্তি শৃঙ্খলা এবং পবিত্রতার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত আদালতের। মন্দিরের প্রবেশের আগে মোবাইল জমা দিয়ে যেতে হবে। তামিলনাড়ুর (Tamilnadu) কোনও মন্দিরেই আর মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না। শুক্রবার মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court) তরফে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়।

দেশের মধ্যে বিভিন্ন মন্দিরে মোবাইলের ব্যবহার নিষিদ্ধ করা কোনও নতুন ঘটনা নয়। তবে এবার তামিলনাড়ুতে সম্পূর্ণভাবে মোবাইল নিয়ে মন্দির প্রবেশেই নিষেধাজ্ঞা জারি করল আদালত। নির্দেশ যাতে কার্যকরী হয় তার জন্য পর্যাপ্ত নিরাপত্তারক্ষী মোতায়নের কথাও বলা হয়েছে। মাদ্রাজ হাইকোর্টের ( Madras High Court) তরফে বলা হয়, মন্দির হল এমন একটি প্রতিষ্ঠান, যা প্রথাগতভাবে সকলের জীবনে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে। এটা কেবল উপাসনার জায়গা নয়, মানুষের সংস্কৃতি, সামাজিক ও অর্থনৈতিক জীবনেরও অবিচ্ছেদ্য অংশ। মন্দিরের পবিত্রতা ও শান্তি বজায় রাখতে এবার থেকে রাজ্যের কোনও মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না। কমিশনার অব হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এনডাওমেন্ট ডিপার্টমেন্ট, যারা তামিলনাড়ুর একাধিক মন্দিরের দেখভাল ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন, তাদের নির্দেশ দেওয়া হয়েছে মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ বন্ধ করতে।

এই বিষয়ে তামিলনাডুর তিরুচেন্দুরের সুব্রমণ্য স্বামী মন্দির (Subramanya Swamy Temple in Tiruchendur) কর্তৃপক্ষের তরফে মাদ্রাজ হাইকোর্টের ( Madras High Court )কাছে পিটিশন জমা দেওয়া হয়েছিল। মন্দিরের ভিতরে যাতে মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করা যায় সেই বিষয়ে আদালতের হস্তক্ষেপ দাবি করেছিলেন তাঁরা।সেই আবেদনের ভিত্তিতেই শুক্রবার মাদ্রাজ হাইকোর্টে (Madras High Court) বিচারপতি আর মহাদেবন ও বিচারপতি জে সত্যনারায়ণ প্রসাদের ভিডিশন বেঞ্চের তরফে এই নির্দেশ দেওয়া হয়।

 

Related articles

IPL: প্রতিভা চিনতে পারেনি কেকেআর, দারিদ্রকে হারিয়ে নতুন নায়ক শাকিব

আইপিএলের(IPL) মঞ্চকে ব্যবহার করে প্রতি মরশুমেই উঠে আসেন নতুন তারকারা। অনামী ক্রিকেটাররা রাতারাতি তারকা হয়ে উঠেন। চলতি আইপিএলে...

পদত্যাগ করুন: ভোটার তালিকায় নাম বাদ নিয়ে মোদিকে তীব্র নিশানা মমতার

এবার এসআইআর (SIR Issue) প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পদত্যাগ দাবি করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আর্টিস্টস ফোরামে আস্থা নেই, প্রযোজকদের সঙ্গে নিজেই ঝামেলা মেটালেন জিতু

শুটিং করতে গিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে ঝামেলায় জড়িয়ে ছিলেন টলিউড অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। হস্তক্ষেপ চেয়েছিলেন আর্টিস্টস...

কংগ্রেসের সরকার হলে বাদ পড়া ভোটারদের নাম উঠবে: অভিষেকের সুরে প্রতিশ্রুতি রাহুলের!

বাংলার নির্বাচনে অস্তিত্ব রক্ষার লড়াইতে জাতীয় কংগ্রেস। সেখানেও বাংলা শাসকদল তৃণমূল কংগ্রেসের তুলে দেওয়া ইস্যুতে ভরসা করতে হচ্ছে...