Site Logo

কংগ্রেসের সরকার হলে বাদ পড়া ভোটারদের নাম উঠবে: অভিষেকের সুরে প্রতিশ্রুতি রাহুলের!

EBBS Desk·
কংগ্রেসের সরকার হলে বাদ পড়া ভোটারদের নাম উঠবে: অভিষেকের সুরে প্রতিশ্রুতি রাহুলের!

বাংলার নির্বাচনে অস্তিত্ব রক্ষার লড়াইতে জাতীয় কংগ্রেস। সেখানেও বাংলা শাসকদল তৃণমূল কংগ্রেসের তুলে দেওয়া ইস্যুতে ভরসা করতে হচ্ছে জাতীয় কংগ্রেস সংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। বাংলার এসআইআর-এ (SIR) নাম বাদ পড়া ভোটারদের প্রতিশ্রুতি দিয়েই বাংলা নির্বাচনে নজর কাড়ার চেষ্টা কংগ্রেস নেতার।

Sponsored

Sranchi In Article

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রথমবার বাংলায় এলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, মালদহের চাঁচল ও মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তিনটি সভা করেন রাহুল। সভা থেকে বাংলার এসআইআর ইস্যুতে সরব রাহুল। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এসআইআর নিয়ে সুর চড়ান তিনি। সেই সঙ্গে দাবি করেন এসআইআর (SIR) প্রক্রিয়ায় যে ভোটারদের নাম অন্যায়ভাবে বাদ পড়েছে ভোটার তালিকা থেকে, কংগ্রেসের সরকার গঠিত হলে তাঁরা সেই ভোটারদের নাম ভোটার তালিকায় (voter list) তুলবেন। সোমবারই বিধানসভা নির্বাচনের প্রচার মঞ্চ থেকে রাজ্যের ভোটারদের একই প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

কংগ্রেসের নির্বাচনী প্রচার মঞ্চ থেকে বাংলার বঞ্চনা নিয়েও সরব হন রাহুল গান্ধী। কেন্দ্রের বিজেপি সরকার ও আরএসএস-এর বিরুদ্ধে সুর চড়িয়ে রাহুল দাবি করেন বিজেপি শুধুমাত্র হিংসা ও বিভেদের রাজনীতি করছে। পরিষেবা দেওয়ার কোনও কাজ বিজেপি করে না। বাংলার দু লক্ষ কোটি টাকা বকেয়া রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। বাংলার এমজিএনআরইজিএস (MGNREGS) প্রকল্পের টাকাও আটকে রেখেছে মোদি সরকার।

মূলত কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রাহুল গান্ধী অভিযোগ তোলেন, মোদি সরকারের চার চাবি আমেরিকার হাতে বন্দি। রাহুলের কথায় উঠে আসে এপস্টেইন ফাইলের (Epstein Files) প্রসঙ্গ। এই সূত্রে নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি এবং শিল্পপতি অনিল আম্বানির তথ্য আমেরিকার কাছে রয়েছে। যা দিয়ে আমেরিকা নরেন্দ্র মোদিকে নিয়ন্ত্রণ করছে।

অন্যদিকে বিজেপির সঙ্গে আদানির যোগ নিয়ে নরেন্দ্র মোদিকে চাপে রেখেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সেই কারণেই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি (India USA trade deal) করতে বাধ্য হয়েছেন নরেন্দ্র মোদী, এমনটাই দাবি করেন রাহুল গান্ধী। এর ফলে ভারতের স্বার্থ বিক্রি করে দিয়ে আমেরিকার থেকে প্রতি বছর সাড়ে ৯ লক্ষ কোটি টাকার জিনিস কেনার চুক্তি করে ফেলেছেন। যার ফলে দেশের তথা বাংলার কৃষকদের উৎপাদিত সামগ্রী বিক্রি হবে না। কিনতে হবে আমেরিকার তৈরি জিনিস। দেশে বাড়বে বেকারত্ব।

আরও পড়ুন : ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

চতুর্থ কাজ যা মোদি করেছেন তা হল, আমেরিকার হাতে ভারতের শক্তিসামগ্রী কেনার সব ক্ষেত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। এর ফলে আমেরিকার অনুমতি ছাড়া রাশিয়া, ইরান, সৌদি আরব থেকে ভারত আর জ্বালানি (fuel) কিনতে পারবে না। কার্যত আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করে দেশটাকেই আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছেন নরেন্দ্র মোদি, রাজ্যের তিন সভা থেকে দাবি করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী (LoP Rahul Gandhi)।

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →