Sunday, June 28, 2026

সিঙ্গুর অনশনের ১৬ বছর, অতীত স্মরণ করে টুইট মমতার

Date:

Share post:

বাম শাসনের বিরুদ্ধে কৃষকের(Farmer) অধিকার রক্ষায় ২০০৬ সালের ৪ ডিসেম্বর কলকাতার মেট্রো চ্যানেলে অনশনে(Hunger Strike) বসেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর সেই আন্দোলনের জেরে কার্যত তছনছ হয়ে গিয়েছিল দীর্ঘ ৩৪ বছরের বাম শাসন। সেই সিঙ্গুর আন্দোলনের ১৬ বছর পূর্তিতে অতীত স্মরণ করলেন আজকের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে লিখলেন, “লড়াইয়ের সেই আগুন আজও আমার মধ্যে জ্বলছে। ভয় দেখিয়ে মানুষের অধিকার কেড়ে নিতে দেব না কোনওদিন।”

সিঙ্গুর অনশনের বর্ষপূর্তিতে রবিবার টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, “আজ থেকে ঠিক ১৬ বছর আগে সিঙ্গুরের কৃষক ও গোটা দেশের জন্য আমি আমার অনশনের লড়াই শুরু করেছিলাম। শক্তির কাছে যারা অসহায়, তাদের পাশে দাঁড়ানো আমার নৈতিক কর্তব্য ছিল। লড়াইয়ের সেই আগুন এখনও আমার মধ্যে জ্বলছে। আমি কোনওদিন ভয় দেখিয়ে মানুষের অধিকার কেড়ে নিতে দেব না।” উল্লেখ্য, সিঙ্গুরে টাটার কারখানায় জমি দিতে অনিচ্ছুক কৃষকদের স্বার্থে আন্দোলনে নেমেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাম সরকারের জমি অধিগ্রহন নীতির বিরুদ্ধে তাঁর স্পষ্ট বক্তব্য ছিল, জোর করে জমি নেওয়া যাবে না। কোনওভাবেই কৃষক স্বার্থকে পায়ে ঠেলা যাবে না।

এরপর সিঙ্গুরের বিপুল সঙ্খ্যক মানুষের সমর্থন নিয়ে ৪ ডিসেম্বর অনশনের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বামফ্রন্টের তীব্র নিন্দায় পথে নামে ছাত্র-যুব থেকে অশীতিপর বৃদ্ধও। ২০০৬ সাল থেকে ২০০৮ সাল টানা দু বছর ধরে লাগাতার চলে আন্দোলন। প্রবল আন্দোলনের চাপে পড়ে ২০০৮ সালের অক্টোবরে সিঙ্গুর ছাড়ার কথা ঘোষণা করেন রতন টাটা। লাগাতার মানুষের স্বার্থে আন্দোলনের পথ ধরে ২০১১ সালে এরাজ্যে হয় পালাবদল। ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...