Sunday, June 14, 2026

হিজাব বিরোধী আন্দোলনে বড় জয়, ইরানে ‘নীতি পুলিশ’ প্রত্যাহারের সিদ্ধান্ত প্রশাসনের

Date:

Share post:

লাগাতার হিজাব বিরোধী আন্দোলনের(Hijab Protest) পর কিছুটা হলেও জয়ের স্বাদ পেলেন ইরানের(Iran) মহিলারা। গত দুমাস ধরে লড়াইয়ের পর ইরান সরকারের তরফে এদিন জানিয়ে দেওয়া হয়েছে, প্রত্যাহার করে নেওয়া হচ্ছে ইরানের সেই নীতি পুলিশ।

ইরানের সংবাদমাধ্যম আইএসএনএ সূত্রে জানা গিয়েছে এমনটাই। ইরান সরকারের অ্যাটর্নি জেনারেলের একটি উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, ইরানের নীতি পুলিশ ‘গস্ত-এ-এরশাদ’কে প্রত্যাহার করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল মহম্মদ জাফর মন্তেজারি ওই সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এই নীতি পুলিশেরা ইরানের বিচারব্যবস্থার অংশ ছিল না কোনও দিনই। তাদের ইতিমধ্যেই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, পোশাক বিধি না মানার জন্য এই নীতি পুলিশের মারেই মৃত্যু হয়েছিল তরুণী মাহাসা আমিনির। এরপরই ইরানের মহিলারা আন্দোলনে নামেন এই নীতি পুলিশের বিরুদ্ধে। ব্যাপক এই আন্দোলন মুহূর্তে ছড়িয়ে পড়ে গোটা ইরানে। আন্তর্জাতিক স্তর থেকেও সমর্থন জানানো হয় এই আন্দোলনকে। প্রবল চাপের মুখে পড়ে অবশেষে কিছুটা হলেও পিছু হঠল ইরান সরকার।

উল্লেখ্য, ইরানের এই নীতি পুলিশকে বলা হয় ‘গস্ত-এ-এরশাদ’। যার অর্থ ‘পথপ্রদর্শক বাহিনী’। ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের উদ্যোগে ২০০৬ সাল থেকে শুরু হয়েছিল এই নীতি পুলিশের কর্মকাণ্ড। জানানো হয়নি এই নীতি পুলিশের কাজ হবে ইরানের হিজাব সংস্কৃতি রক্ষা করা। এবং মেয়েদের ‘শালীনতার পাঠ’ দেওয়া। তবে শালীনতার পাঠ এমন পর্যায়ে পৌঁছয় যে সামান্য ভুলচুকে অত্যাচার চরম আকার ধারণ করে। তরুণী মাহাসা আমিনের মৃত্যুর পর এদের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন ইরানের মহিলারা। তাঁদের আন্দোলনেই এবার কিছুটা হলেও পিছু হটল ইরান প্রশাসন।

Related articles

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...