Thursday, March 19, 2026

অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ আটে আর্জেন্তিনা, কোয়ার্টার ফাইনালে মেসিদের সামনে ডাচরা

Date:

Share post:

বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেল আর্জেন্তিনা। এদিন প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারাল নীল-সাদার দল। আর্জেন্তিনার হয়ে গোল দুটি করেন লিওনেল মেসি এবং আলভারেজ। ৯ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনার মুখোমুখি নেদারল্যান্ডস।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় স্কালোনির দল। ম‍্যাচের ১৮ মিনিটের মাথায় প্রতি আক্রমণ থেকে একবার আর্জেন্তিনার বক্সে ঢোকে অস্ট্রেলিয়ার ফুটবলাররা। কিন্তু গোলে শট মারার আগেই বল গোললাইন অতিক্রম করে চলে যায়।এরপর পাল্টা আক্রমণে ঝাঁপায় মেসিরা। যার ফলে ম‍্যাচের ৩৫ মিনিটে ১-০ এগিয়ে যায় আর্জেন্তাইনরা। আর্জেন্তিনার হয়ে গোলটি করেন লিওনেল মেসি। মেসির এই গোলের ফলে রেকর্ড গড়লেন তিনি। টপকে গেলেন মারাদোনাকে। বিশ্বকাপে আর্জেন্তিনার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মেসি। মেসি এখনও পযর্ন্ত গোল করেছেন ৯ টি গোল। শীর্ষে রয়েছেন গ‍্যাব্রিয়েল বাতিস্তুতা। ১০ গোল তাঁর। আর তৃতীয় স্থানে রয়েছেন মারাদোনা। তিনি গোল করেছেন ৮ টি। বিশ্বকাপে দেশের হয়ে গোল করার রেকর্ডের পাশাপাশি আরও একটি রেকর্ড গড়েন লিও। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পেশাদার ফুটবল কেরিয়ারের ১০০০তম ম‍্যাচ খেললেন তিনি। এদিকে এক গোলের পর ফের আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি স্কালোনির দল। যার ফলে ম‍্যাচের প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-০।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধের আক্রমণের ঝাঁঝ বজায় রাখে আর্জেন্তিনা। যার ফলে ম‍্যাচের ৫৭ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় মেসির দল। আর্জেন্তাইনদের হয়ে দ্বিতীয় গোলটি করেন আলভারেজ। গোলরক্ষকের দোষে গোল খেল অস্ট্রেলিয়া। বক্সের মধ্যে বেশিক্ষণ পায়ে বল রাখার খেসারত দিতে হয়ে অস্ট্রেলিয়াকে। তাঁর পা থেকে বল ছিনিয়ে নেন আলভারেজ। ফাঁকা গোলে বল ঠেলতে ভুল করেননি তিনি। এরপর পাল্টা আক্রমণে ঝাঁপায় অস্ট্রেলিয়া। যার ফলে ম‍্যাচের ৭৭ মিনিটে গোল পায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে ১-২ করেন গুডউইন। এরপর ৮১ মিনিটে সমতা ফেরানো সূবর্ণ সুযোগ চলে আসে অস্ট্রেলিয়ার সামনে। সহজ সুযোগ নষ্ট করেন তারা। এরপর আক্রমণে গেলে গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি দু’দল।

আরও পড়ুন:শেষ আটে ডাচরা, প্রি-কোয়ার্টার ফাইনালে আমেরিকাকে ৩-১ গোলে হারাল নেদারল্যান্ডস

 

spot_img

Related articles

৯০০ গোল, মেসির মাইলস্টোনের দিনে আটকে গেল ইন্টার মায়ামি

সাফল্যের মুকুটে আরও একটি রঙিন পালক যুক্ত হল মেসির (Messi)।নিজের কেরিয়ারে ৯০০ গোলের মাইলস্টোন স্পর্শ করলেন এলএম টেন।...

সপ্তাহান্তে কালবৈশাখীর পূর্বাভাস হাওয়া অফিসের, জোরালো হচ্ছে ক্লাউড ব্রাস্টের সম্ভাবনা!

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্র শনিবারে রাজ্যজুড়ে...

ডাবগ্রাম-ফুলবাড়িতে মা-ছেলের লড়াই: শিখার আশীর্বাদ নিয়ে প্রচার শুরু রঞ্জনের

সম্পর্কে তাঁরা মা-ছেলেই বলা যায়। কিন্তু রাজনৈতিক মতাদর্শে ভিন্ন মেরুর। এবার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে মুখোমুখি একসময়ের রাজনৈতিক গুরু...

নাকা চেকিংয়ের লাইভ স্ট্রিমিং, রাজ্যে ২৫০০ কেন্দ্রীয় বাহিনী! বাংলার ভোটে বেনজির পদক্ষেপ কমিশনের

বাংলায় ভোট (West Bengal assembly Election) ঘোষণা হওয়ার আগে থেকেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। চলছে টহলদারি। এবার নির্বাচনের...