Thursday, April 2, 2026

ওষুধের স্ট্রিপে বার কোড বাধ্যতামূলক করছে কেন্দ্র সরকার

Date:

Share post:

স্বাস্থ্যমন্ত্রকের (ministry of health and family welfare) নয়া উদ্যোগ। ভারতে বিক্রি হওয়া সব ওষুধের গায়ে বার কোড বা কিউআর কোড (QR code) বাধ্যতামূলক করতে চলেছে মোদি সরকার(Modi Government)। আগামী বছরের ১ আগস্ট থেকেই এই নিয়ম কার্যকরী হবে। এক কথায় ভারতে বিক্রিত ওষুধের পরিচয় পত্র (Identity) হতে চলেছে এই বারকোড বা কিউআর কোড (QR code) ।

জাল ওষুধের ব্যবসা বন্ধ করার জন্য এ বার সব ওষুধের স্ট্রিপ বা শিশির গায়ে ‘বার কোড'(Barcode) বা ‘কিউ আর কোড’ (QR Code) ছাপা বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ কেন্দ্রীয় সরকারের বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন বা সরকারি ওয়েবসাইটে লগ-ইন করে এই ‘বার কোড’ বা ‘কিউআর কোড’ স্ক্যান করে নিলেই ক্রেতারা জানতে পেরে যাবেন সংশ্লিষ্ট ওষুধটির প্রস্তুতির তারিখ, বৈধতার মেয়াদ, দাম, করের পরিমাণ, ব্যাচ নম্বর সব কিছু৷

দেশে বাড়ছে জাল ওষুধের রমরমা তাই এবার করা পদক্ষেপ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। ওষুধের গায়ে থাকা বার কোড স্ক্যান করে ওষুধের ব্র্যান্ড নাম, কম্পোজিশনও জানা যাবে । প্রাথমিক ভাবে বেশি ব্যবহৃত ৩০০টি ওষুধের ক্ষেত্রে বার কোড বা কিউ আর কোড ব্যবহার করার কথা ভাবা হয়েছে৷ ক্যালপল, অগম্যান্টিন, থাইরোনর্ম-র মতো ওষুধ। সেই তালিকায় থাকবে বলে সূত্রের খবর। ধীরে ধীরে সব ওষুধেই বাধ্যতামূলক করা হবে এই বার কোড।

 

Related articles

IPL: ম্যাচ হেরেই পন্থকে তিরস্কার! আইপিএলের শুরুতেই বিতর্কে গোয়েঙ্কা

আইপিএলে (IPL) প্রথম ম্যাচ হেরেই স্বমহিমায় সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। অতীতেও দলের খারাপ পারফরম্যান্সের জন্য অধিনায়ক কেএল রাহুলকে...

হরধনু হাতে রামবেশী রণবীর! ‘রামা’র প্রথম লুক ফাঁস আলিয়ার 

সাত বছরের দীর্ঘ প্রতিক্ষা শেষে প্রকাশ্যে 'রামা'য় (Rama) রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথম ঝলক...

“আমাদের পচা মাল…” তালডাংরার বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ, দলীয় প্রার্থীর জয়ের বার্তা তৃণমূলের সেনাপতির

"আমরা যাঁদের ফেলে দিই, বিজেপি (BJP) তাঁদের মাথার উপরে বসায়। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে। সিমলাপাল থানায়...

এবার দুর্দান্ত খেলা হবে: মালদহে পুরনো স্লোগান আরও তীব্র করলেন তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের নির্বাচনের আগে ফের খেলা হবে স্লোগান তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। বৃহস্পতিবার, মালদহের (Maldah)...