Saturday, April 4, 2026

মুসলিম মহিলাদের নির্বাচনে দাঁড়ানো ইসলাম বিরোধী, ইমামের বক্তব্যে বিতর্ক

Date:

Share post:

মুসলিম মহিলাদের(Muslim Woman) নির্বাচনে দাঁড়ানো ইসলাম বিরোধী। সম্প্রতি এমনই মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন আমেদাবাদের(Ahmedabad) জামা মসজিদের(Jama Mosque) শাহী ইমাম শাব্বির আহমেদ সিদ্দিকি(Sabbir Ahmed Siddiqi)। তাঁর দাবি, মহিলারা প্রার্থী হলে হিজাব সংস্কৃতি নষ্ট হবে। রাজনৈতিক দলগুলি অসৎ উদ্দেশ্য নিয়েই মুসলিম মহিলাদের প্রার্থী করে।

এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে আমেদাবাদের জামা মসজিদের ওই ইমাম বলেন, “যারা মুসলিম মহিলাদের নির্বাচনের টিকিট দেন তাঁরা ইসলাম বিরোধী। তাঁরা ইসলাম ধর্মকে দুর্বল করার চেষ্টা করছে। পুরুষের কি অভাব পড়েছে যে মহিলাদের টিকিট দিতে হবে?” পাশাপাশি ওই ইমামের বক্তব্য, “আপনি যদি মহিলাদের বিধায়ক, মন্ত্রী বা কাউন্সিলর বানান, তাহলে হিজাবের দাবি দুর্বল হয়ে যাবে। তখন সরকার বলবে আপনাদের মেয়েরাই তো সংসদ, বিধানসভা, পুরসভায় বসে আছেন। মহিলারা ভোটের প্রার্থী হলে তাঁদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে। সবার সঙ্গে কথা বলতে হবে। সব ধর্মের পুরুষের সঙ্গে কথা বলতে হবে, সেটা ইসলাম বিরোধী।”এই ঘটনার প্রতিবাদে সরব হতে তাঁর আর দাবি, “কেন মহিলাদের প্রার্থী করা হচ্ছে? মুসলিম মহিলাদের টিকিট দেওয়াটা আসলে রাজনৈতিক দলগুলির ষড়যন্ত্র। ওরা ভাবে এখন মহিলারাই গোটা পরিবারকে নিয়ন্ত্রণ করে। একজন মহিলাকে নিয়ন্ত্রণ করতে পারলেই গোটা পরিবারকে নিয়ন্ত্রণ করা যাবে।”

ওই ইমামের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, গোটা বিশ্ব যখন হিজাব বর্জনের পথে হাঁটছে। ইরানের মতো দেশে যেখানে হিজাবের বিরুদ্ধে জোরালো আন্দোলন শুরু হয়েছে, সেখানে ভারতের মতো দেশে হিজাব নিয়ে এই কট্টরপন্থা কতদূর সমর্থনযোগ্য?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...