Saturday, June 13, 2026

২০১৬-এর নিয়োগ প্রক্রিয়া নিয়ে কড়া হুঁশিয়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

রাজ্যে (West bengal)নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের সুর চড়ালেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। এবার ২০১৬ এর নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিল (Pannel Cancelation)কড়ার হুমকি দিলেন তিনি। মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা নেই বলে চাকরি পায়নি মামলাকারীরা বলে মন্তব্য করেন তিনি । ২০১৬ এর নিয়োগ প্রক্রিয়ায় চাকরির আবেদন জানিয়ে মামলা করেন ১৪০জন অপ্রশিক্ষিত প্রার্থী। তাঁদের দাবি, সেই সময়কার নিয়ম অনুযায়ী অপ্রশিক্ষিতদের নিয়োগ করা যেত। প্রায় ৩২ হাজার অপ্রশিক্ষিত প্রার্থী ২০১৬ র নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগপত্র পেয়েছেন। এই মামলার প্রেক্ষিতেই এমন কথা জানান বিচারপতি।

আগামী ১৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি বলে জানা গেছে। সেখানে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ঘোষণা করেছেন তাতে অনেকেই মনে করছেন এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা আর দীর্ঘায়িত হোক তা চান না তিনি। ফলত এই ধরণের কথার মাধ্যমে কড়া পদক্ষেপ করার ইঙ্গিতই দিচ্ছেন । মামলাকারিদের দাবি, সম্প্রতি আদালতের নির্দেশে নম্বর বিভাজন-সহ তালিকা প্রকাশ হয়েছে। সেই তালিকা থেকে দেখা যাচ্ছে যে তাদের থেকেও কম নম্বর পেয়েও অনেক অপ্রশিক্ষিত প্রার্থী সুপারিশপত্র পেয়েছেন। মামলকারিদের আরও বেশ কিছু নথি পেশ করার নির্দেশ বিচারপতির। পাশাপাশি পর্ষদের বিরুদ্ধে সুর চড়াতেও দেখা যায় তাঁকে।

 

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...