Saturday, April 4, 2026

বাংলার লাগাতার দাবি! অবশেষে ১০০ দিনের কাজে টাকা দেওয়ার আশ্বাস কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর

Date:

Share post:

তবে কী সব জট কেটে রাজ্য পেতে চলেছে ১০০ দিনের কাজের টাকা? বুধবার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে (Pradip Majumder) এমনটাই আশ্বাস দিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)। সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী ফোন করে ১০০ দিনের কাজে রাজ্যের দ্রুত টাকা পাওয়ার কথা ঘোষণা করেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী ফোন করে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে (Panchayat Minister) বলেন আপনারা ১০০ দিনের কাজের টাকা পেয়ে যাবেন। আমি আপনাদের আশ্বস্ত করছি।

এছাড়াও গিরিরাজ সিং আরও জানান, আমরা আশা করি আপনারা খুব ভালো কাজ করবেন। প্রসঙ্গত ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রের থেকে এখনো পাইনি রাজ্য। গত ডিসেম্বর মাস থেকেই ১০০ দিনের কাজ প্রকল্পের টাকা বন্ধ রেখেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। তাই ১০০ দিনের কাজের যাবতীয় খুঁটিনাটি খতিয়ে দেখছে রাজ্য সরকার। উদ্দেশ্য, যাতে ১০০ দিনের কাজ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তরফে প্রধানমন্ত্রীর কাছে করে আসা দাবির সত্যতা প্রমাণ করে পাওনা আদায় করা যায়। সম্প্রতি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্ব পেয়েছেন মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনিও এই বিষয়ে বিশেষ নজর দিয়ে তদারকি করছেন।

কয়েকদিন আগেই তিনি দিল্লি গিয়ে দেখা করেন সংশ্লিষ্ট মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী গিরিরাজ সিং-এর সঙ্গে। সাক্ষাৎপর্ব শেষে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদীপ মজুমদার বলেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। দ্রুত মেঘ কাটতে চলেছে। ১০০ দিনের কাজে বকেয়া অর্থ মেটানোর ব্যাপারে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং স্বয়ং তাঁকে আশ্বস্ত করেছেন। আর এরপরই বুধবার এল সুখবর। বুধবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে ফোন করে ১০০ দিনের কাজে দ্রুত টাকা মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন।

একশো দিনের কাজে প্রায় ৮ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্যের। রাজ্যের বিরোধী দলনেতা ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রের কাছে যে নালিশ জানিয়েছেন তা নিয়েও এদিন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে ফোনে বলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। তবে প্রদীপ মজুমদার সাফ জানিয়ে দেন অভিযোগগুলি পাঠালেই যত দ্রুত সম্ভব তার উত্তর দিয়ে দেওয়া হবে।

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayat Election)। আর তার আগে ১০০ দিনের কাজে বকেয়া টাকা এলে অনেকটাই সুরাহা হবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। এই প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন  আমি কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ফোন করেছিলাম। সেই সময় ১০০ দিনের কাজের টাকা নিয়ে কথা হয়েছে।

 

 

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...