Monday, April 6, 2026

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন এডেন হ্যাজার্ড

Date:

Share post:

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করলেন বেলজিয়ামের ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড। বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বেলজিয়াম। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার ।

ইনস্টাগ্রামে পোস্ট করে হ্যাজার্ড নিজেই জানিয়েছেন অবসরের কথা। তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক কেরিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। ২০০৮ সাল থেকে আপনাদের অসামান্য সমর্থনের জন্য ধন্যবাদ। আমি মনি করি, বেলজিয়ামের নতুন প্রজন্ম প্রস্তুত। সবাইকে মিস করব।’
২০০৮ সালে বেলজিয়ামের হয়ে অভিষেক হয় হ্যাজার্ডের। দেশের হয়ে খেলেছেন ১২৬টি ম্যাচ। ১৪ বছরের কেরিয়ারে গোল করেছেন ৩৩টি।
বেলজিয়ামের ‘সোনালি প্রজন্মের’ অন্যতম সদস্য হয়ে ২০১৮ বিশ্বকাপে শেষ চারে খেলেছিল তারা। কিন্তু কাতার বিশ্বকাপে প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি হ্যাজার্ড-ডি ব্রুইনরা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...