Saturday, April 4, 2026

রোনাল্ডো রিজার্ভ বেঞ্চে ! ক্ষুব্ধ সি আর সেভেনের বোন এলমা আভেইরো

Date:

Share post:

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের বিরুদ্ধে শুরুর একাদশে নামানো হয়নি রোনাল্ডোকে  । ২০০৪ ইউরোতে শেষবার এই অভিজ্ঞতা হয়েছিল তাঁর। পর্তুগাল অধিনায়ক রোনাল্ডোকে বসিয়ে রাখার ঘটনায় ক্ষুব্ধ সি আর সেভেনের বোন এলমা আভেইরো। তিনি মনে করেন , তাঁর ভাইয়ের মতো মহাতারকাকে বসিয়ে রেখে কোচ সান্তোস ‘অবিচার’ করেছেন।

যদিও খোদ পর্তুগালের মানুষও রোনাল্ডোর ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন। এক সমীক্ষায় দেখা গেছে, দেশটির ৭০ শতাংশ মানুষ চান না রোনাল্ডো শুরুর একাদশে থাক। বারবার সুযোগ দিয়েও প্রত্যাশা মেটাতে না পারায় পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোসও অবশেষ কঠিনতম সিদ্ধান্তটাই নিয়েছেন। গত মেকাল রোনাল্ডোকে বসিয়ে খেলিয়েছেন তরুণ ফরোয়ার্ড গনসালো রামোসকে। ম্যাচের ৭৩ মিনিটে অবশ্য মাঠে নামানো হয়েছিল রোনাল্ডোকে।

আসলে ছন্দহীনতার কারণেই দলে  ব্রাত্য হয়ে পড়েছেন রোনাল্ডো। তাঁর পারফরম্যান্সের গ্রাফ ক্রমেই নিম্নমুখী। বয়সটা যে তাঁর কেরিয়ারে থাবা বসাতে শুরু করেছে, সেটা আর বুঝতে বাকি নেই।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...