Friday, June 26, 2026

কোর্ট রুমে কান্নায় ভেঙে পড়লেন মানিক ভট্টাচার্য

Date:

Share post:

১৫০ পাতার চার্জশিট সমেত বুধবার প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya)আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছে মানিক ভট্টাচার্যকে। এখনও পর্যন্ত এই মামলায় ৫,২৪৭ টি নথি ও ৬০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইডি (ED)। মানিকের স্ত্রী ও ছেলেকে সৌভিক ভট্টাচার্য (Souvik Bhattacharya) এখনও গ্রেফতার করা হয়নি, তবে তাঁদের ভূমিকা কী ছিল, তা নিয়ে তদন্ত চলছে বলে উল্লেখ করেছেন ইডি-র আইনজীবীরা। প্রায় ২৯ কোটি টাকার হিসেব পাওয়া গিয়েছে বলেও ইডি-র তরফে জানানো হয়েছে। এছাড়া চার্জশিটে নাম রয়েছে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের (Tapas Mondal)। এরপর বুধবার আদালতে স্ত্রী এবং ছেলের কথা উঠতেই কার্যত এজলাসেই ভেঙে পড়েন মানিক ভট্টাচার্য।

এদিন ইডির তরফ থেকে জানানো হয়,প্রাক্তন পর্ষদ সভাপতির নামে থাকা মোট ৬১ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৭.৯ কোটি টাকা ছিল, যা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে । এর মধ্যে রয়েছে মিউচুয়াল ফান্ড ও শেয়ারের টাকাও। যদিও এটা সম্পত্তি বহির্ভূত হিসেব। চার্জশিটে স্ত্রী ও ছেলের নামের উল্লেখ রয়েছেই শুনেই কার্যত আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি। বুধবার তাঁকে আদালতে পেশ করা হয়েছিল। এদিনই চার্জশিট পেশ করেছে ইডি, আর তাতে রয়েছে মানিকের স্ত্রী ও পুত্রের নাম। আদালতে ইডি একথা জানানোর পরই ভেঙে পড়েন মানিক। আদালক কক্ষ থেকে বেরিয়ে তাঁর আইনজীবীর কাছে চলে যান মানিক ভট্টাচার্য। তাঁকে গিয়ে বলেন, “আমাকে মেরে ফেলো, কিন্তু আমার ছেলে ও স্ত্রীকে জডিয়ো না।”

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...