Tuesday, March 31, 2026

গোলের পর সাম্বা নাচ, ফের নাচের সেলিব্রেশন নিয়ে মুখ খুললেন তিতে

Date:

Share post:

শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। শেষ আটের ম‍্যাচে নামার আগে ফের দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে গোলের পর নাচের সেলিব্রেশন নিয়ে মুখ খুললেন ব্রাজিলের কোচ তিতে। বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দৃষ্টি নন্দন ফুটবল উপহার দেন নেইমার, ভিনিসিয়াস, রিচার্লিসন, রাফিনহা সহ গোটা ব্রাজিল দল। সেই ম‍্যাচেই গোলের পর নাচের মাধ্যমে সেলিব্রেশনে মাতেন নেইমার, রিচার্লিসনরা। নেইমার দের সঙ্গে নাচ করেন কোচ তিতেও। আর এই নাচ নিয়েই শুরু হয়েছে নতুন জলঘোলা! ফুটবল মহলের বেশ কিছু সমালোচক বলছেন ব্রাজিল ফুটবলারদের এই নৃত্য বিপক্ষ দল, খেলোয়াড় এমনকি ফুটবলকে অপমান করছে। রয় কিনের মতো কিছু কিছু প্রাক্তন ফুটবলার এই নাচকে বিপক্ষের প্রতি অশ্রদ্ধা প্রকাশ বলে অভিহিত করেছেন। আর এই নিয়েই ফের একবার মুখ খুললেন নেইমারদের হেডস‍্যার।

এদিন সাংবাদিক সম্মেলনে তিতে বলেন,”আমি তাদের প্রতি কোনো বার্তা দেবো না যারা ব্রাজিল দেশের ইতিহাস এবং সংস্কৃতি জানেন না। যারা ব্রাজিলের মানুষদের জীবনযাপন জানেন না। আমি আমাদের সংস্কৃতি আমার দল এবং আমার কাজকে সম্মান করি। এটিই ব্রাজিল সংস্কৃতি এবং এটি কোনওদিনই অসম্মান করেনা। যারা আমার সঙ্গে কাজ করেন এবং আমায় সত্যি চেনেন তারা জানেন আমায় যদি নাচ করতে হয় আমি নাচবো। আমায় শুধু প্রশিক্ষণ নিতে হবে। আমার ঘাড় শক্ত।”

এখানেই না থেমে তিতে আরও বলেন,”কে কী বলল তাতে সত্যিই আমাদের কিছু যায় আসে না। এটা ব্রাজিল দল এবং আমি তার কোচ। কোচ হিসেবে আমারও দায়িত্ব থাকে। আমি তাদের কোনও উত্তর দেব না যারা ব্রাজিলের ইতিহাস ও সংস্কৃতি সম্বন্ধে অজ্ঞাত। আমি যেমন, আমার দল যেমন, সেই সংস্কৃতিকে আমি সম্মান করি। ব্রাজিলের সংস্কৃতিতে কাউকে ছোট করা হয় না। এটাই আমাদের সভ্যতা।”

আরও পড়ুন:‘ক্রোয়েশিয়ার মাঝমাঠ যথেষ্ট আক্রমণাত্মক’, কোয়ার্টার ফাইনালে নামার আগে বললেন তিতে

 

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...