Tuesday, June 23, 2026

ডিসেম্বর হুমকি নিয়ে শুভেন্দুকে পাল্টা আক্রমণ কুণালের

Date:

Share post:

ডিসেম্বর তরজা তুঙ্গে। এবার শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) পাল্টা জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। এতদিন শুধুই ডিসেম্বর নিয়ে ফাঁকা আওয়াজ ছিল । এবার বৃহস্পতিবার ডিসেম্বর নিয়ে সংবামাধ্যমের প্রশ্নের উত্তরে একধাপ এগিয়ে বিরোধী নেতা ১২, ১৪ ও ২১ এই তিনটি তারিখ উল্লেখ করে অপেক্ষা করতে বলেন। তিনি বলেন ওয়েট এন্ড ওয়াচ। এবার এই বক্তব্যের প্রেক্ষিতেই শুভেন্দুকে ধুইয়ে দিলেন কুনাল ঘোষ।

বিজেপিকে পাল্টা জবাবে কুণাল ঘোষ বলেন তারিখ বলাতেই পরিষ্কার হয়ে গিয়েছে দিল্লির বিজেপি নেতাদের কথাতেই কেন্দ্রীয় এজেন্সি আজ একে কাল ওকে ডিসটার্ব করছে। আর তাঁদের কথা শুনে এ রাজ্যের চার আনার বিজেপি নেতারা আর ফুটো কলসিরা বিপ্লবী সাজে, আর দেখায় তাঁরা কত কী জানে। এখন ওই দিন গুলিতে এজেন্সি যদি কাউকে কিছুমাত্র বিরক্ত বা উত্যক্ত করে তাহলেই প্রমাণিত হয়ে যাবে সবটাই সাজানো ঘটনা।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...