Saturday, April 4, 2026

তারাতলা ,মোড়ে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে পিষে দিল বেপরোয়া গাড়ি

Date:

Share post:

অনান্য দিনের মত তারাতলা মোড়ের কাছে কর্তব্যরত ছিলেন তিনি। গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ দেখভাল করতে ব্যস্ত ছিলেন। কিন্তু আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গাড়ি পিষে দেয় কর্তব্যরত ওই সিভিক ভলান্টিয়ারকে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তারাতলার মোড়ে।

আরও পড়ুন:ভূস্বর্গে নিয়ন্ত্রণ হারিয়ে খরস্রোতা নদীতে পড়ল গাড়ি, ভেসে গেলেন ৪ আরোহী

পুলিশ জানিয়েছে, গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ এই ঘটনা ঘটেছে। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম অমিত চক্রবর্তী। তিনি রোজকার মতোই রাস্তার মোড়ে কর্তব্যরত ছিলেন। আচমকাই একটি সাদা অ্যাম্বাসেডর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। অমিতবাবু পড়ে গেলে গাড়িটি তাঁকে পিষে দিয়ে একটি পিলারে গিয়ে সজোরে ধাক্কা মারে। গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।

কর্তব্যরত বাকি ট্রাফিক পুলিশ কর্মীরা গুরুতর আহত অবস্থায় অমিতবাবুকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত চালককে।

তদন্তে জানা গেছে, গাড়িটির গতিবেগ অনেকটাই বেশি ছিল। তারাতলা মোড়ের কাছেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরই সিভিক ভলান্টিয়ারকে পিষে দেয় গাড়িটি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...