Saturday, April 4, 2026

CBI-এর ‘তৎপরতার’ নজির! নেতাইকাণ্ডের ১১ বছর পরেও ১১৫ জনের সাক্ষীর মধ্যে মাত্র ২৬ জনের বয়ান রেকর্ড

Date:

Share post:

নেতাইয়ে গুলি চালানোর মামলার তদন্তের গতি প্রকৃতি ও বিচারের অগ্রগতি নিয়ে সিবিআইয়ের রিপোর্ট চেয়েছিল হাইকোর্ট। আগামী ১৪ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির আগে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।এমনই নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।এই পরিস্থিতিতে  তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের এক প্রশ্নের উত্তরে কেন্দ্রের তরফে জানানো হয়েছে ১১ বছরে সিবিআই ১১৫ জন সাক্ষীর মধ্যে মাত্র ২৬ জন সাক্ষীর বয়ান নথিভুক্ত করতে পেরেছে। সিবিআই যে কত করিৎকর্মা এই তদন্তই তার জলজ্যান্ত প্রমাণ।

উল্লেখ্য,৭ জানুয়ারি ২০১১ সালে লালগড় ব্লকের নেতাই গ্রামে গুলিতে ৯ জনের মৃত্যু হয়। সিপিএমের গুলিতে গণ হত্যার অভিযোগে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফে সিবিআই তদন্ত ও মৃত এবং আহতদের পরিবারকে ক্ষতি পূরণের দাবিতে মামলা হয়। রাজ্য ক্ষতি পূরণ দেয়। হাইকোর্টের নজরদারিতে সেই মামলা এখনও চলছে। চার্জশিট জমা পরলেও এখনও অভিযুক্তরা সাজা পায়নি।

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...