Wednesday, June 24, 2026

Jeetu Kamal -Nabanita Das : ভর দুপুরে টলিউডের বিখ্যাত অভিনেতা দম্পতিকে খু*নের হুমকির অভিযোগ!

Date:

Share post:

ভরদুপুরে টলিউডের (Tollywood) এক অভিনেতা দম্পতিকে শারীরিকভাবে হেনস্থা করা খু*নের হুমকি দেওয়ার অভিযোগ উঠল নিমতা মাঝেরহাট (Nimta- Majherhat) অঞ্চলের স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায় অভিনেতা জিতু কমল (Jeetu Kamal), তাঁর স্ত্রী নবনীতা দাসকে (Nabanita Das) নিয়ে তাঁদের নিজেদের গাড়ি করে ফিরছিলেন। আচমকাই নিমতা মাঝেরহাট মোড়ে তাঁদের গাড়িকে অপর একটি পণ্যবাহী গাড়ি সজরে ধাক্কা দেয় বলি অভিযোগ করছেন অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)। গাড়িতে সেই সময় ছিলেন জিতু কমল(Jeetu Kamal)। তিনি জানান তাঁদের গাড়ি চালক (Driver)বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে চালককে মেরে ফেলার হুমকিও দেন ওই যুবকেরা। এরপরই নিমতা থানার পুলিশের (Nimta Police Station) দ্বারস্থ হন এই অভিনেতা দম্পতি।

এই ঘটনার কথা বলতে গিয়ে ফেসবুক লাইভ চলাকালীন কান্নায় ভেঙে পড়তে দেখা যায় নবনীতাকে। তাঁর অভিযোগ,ওই পণ্যবাহী গাড়ি চালক ও তাঁর সহযোগীরা তাঁকে খুনের হুমকিও দেয়। তিনি বলেন পুলিশের সামনেই তাঁকে ধ*র্ষণের হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের অসহযোগিতার অভিযোগ করেন অভিনেতা জিতু কমল ও তাঁর স্ত্রী নবনীতা দাস। যদিও এই বিষয়টি অস্বীকার করে পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে জিতু ও নবনীতার অভিযোগের উপর ভিত্তি করে ইতিমধ্যেই এফআইআর (FIR) দায়ের করা হয়েছে । অভিযুক্ত ওই পণ্যবাহী গাড়ির চালককে আটকও করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে ।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...