Saturday, April 4, 2026

বিধানসভার অন্দরেও এবার KIFF-এর আঁচ

Date:

Share post:

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) প্রস্তুতি তুঙ্গে। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরই শহর তথা রাজ্যবাসী মেতে উঠবে চলচ্চিত্র উৎসবে। ১৫ ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার সেই আসরের একটি অনুষ্ঠান রাখা হয়েছে রাজ্য বিধানসভার (West Bengal Assembly) অন্দরেও।

উল্লেখ্য, বিধানসভার অন্দরে নবনির্মিত একটি ভবনের সদ্য উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। ভবনের মধ্যে রয়েছে, একটি বিধানসভা কেন্দ্রিক মিউজিয়াম, একটি গ্রন্থাগার, উন্নত মানের একটি অডিটোরিয়াম (Auditorium)। বিধানসভার এই নতুন ভবনটির উদ্বোধনী অনুষ্ঠানে একটি ভিডিও তৈরি করেছিলেন টলিউডের পরিচালক তথা ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakravorty)। চলতি বছর কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটির প্রধানও হয়েছেন রাজ। উদ্বোধনের দিনই মুখ্যমন্ত্রী ও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার অডিটোরিয়ামটিকে কলকাতা চলচ্চিত্র উৎসবের কাজে ব্যবহার করা যায় কী না, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিলেন রাজকে। সেই নির্দেশ পেয়েই শুরু হয় প্রস্তুতি।

জানা যাচ্ছে আগামী ১৯ ডিসেম্বর একটি আলোচনা সভার আয়োজন করা হবে এই অডিটোরিয়ামে। যেখানে উপস্থিত থাকবেন বিদেশি অতিথিরাও। এছাড়াও রাজ বিধায়ক ও কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটির প্রধান হওয়ার পাশাপাশি বিধানসভার তথ্য ও সংস্কৃতি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানও। তাই তাঁর কাঁধেই সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...