Sunday, June 14, 2026

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে কলকতা পুরসভায় সিটুর বিক্ষোভ কর্মসূচি

Date:

Share post:

সিআইটিইউ কলকাতার পক্ষ থেকে বৃহস্পতিবার কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি হয়।অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও স্থায়ীকরণের দাবিতে এই কর্মসূচিতে অংশ নেন বিমান বসু, দেবাঞ্জন চক্রবর্তী, পৃথা তা, দেবাশিস রায়, অনাদি সাউ প্রমুখ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, অসংগঠিত শ্রেণীর শ্রমিকদের, নির্মাণকর্মীদের স্থায়ীকরণ করতে উদ্যোগ নিচ্ছে না রাজ্য সরকার।কলকাতা পুরসভায় অনেক শূন্যপদ আছে। সেখানে স্থায়ী নিয়োগ করতে হবে।

অনাদি সাউ বলেন, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে সরকারকে।পৃথা তা বলেন, প্রত্যেকটি কাজের জন্য আলাদা আলাদা বেতন দিতে হবে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের এবং মাসে চারটি করে ছুটি তাদের পাওনা। আর তাদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে। ঘোষিত যে নূন্যতম মজুরি তা থেকেও বঞ্চিত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা।এদিন বামেদের তরফ থেকে পুরসভায় স্মারকলিপিও জমা দেওয়া হয়।

Related articles

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...