Tuesday, March 31, 2026

জামিন পাওয়ার পর হেনস্থা, ওয়ারেন্ট ছাড়াই ফের গ্রেফতার সাকেত গোখলে

Date:

Share post:

জামিন (Bail) পাওয়ার পর ফের গ্রেফতার করা হল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে (Saket Gokhale) । কোনও রকমের ওয়ারেন্ট ছাড়াই তাঁকে হেনস্থা করে ফের গ্রেফতার (Arrest) করা হয় বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই প্রসঙ্গ উল্লেখ করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek o Brayen)একটি টুইট করেন।

৪৮ ঘন্টার ব্যবধানে ফের গ্রেফতার করা হল তৃণমূলের (AITC) সর্বভারতীয় মুখপাত্রকে। আহমেদবাদে সাইবার থানা (Cyber Police Station) থেকে বেরোনোর পথে তাঁকে গ্রেফতার করা হয়। কোনও নোটিশ কোনও ওয়ারেন্ট ছিল না, তা সত্ত্বেও কেন গ্রেফতার প্রশ্ন তুলেছেন ডেরেক ও ব্রায়েন (Derek o Brayen) । গ্রেফতার হওয়ার মুহূর্তে সাকেত বলেন মোদি সরকারের উদ্দেশ্য প্রণোদিত এই গ্রেফতারি। কার্যত প্রতিহিংসার রাজনীতি করছে নমো সরকার এই ঘটনা থেকে তা একেবারেই তা স্পষ্ট মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ঠিক কোন কারণের জন্য তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্রকে ফের গ্রেফতার করা হল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। একাধিক ফলস কেসে সাকেতকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের লোকসভা এবং রাজ্যসভার সংসদরা গুজরাট যাচ্ছেন বলে খবর।

এর আগে মৌরবীতে ব্রিজ ভেঙে পড়েছিল। তা নিয়েই টুইট করেছিলেন সাকেত। সেখানে লেখা হয়েছিল প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে ৩০ কোটি খরচ হয়েছে। এনিয়ে সংবাদপত্রের কাটিং ও আরটিআইয়ের জবাব উল্লেখ করা হয়েছিল। গ্রেফতার হওয়ার পরে তৃণমূলের মুখপাত্র গোখলে জানিয়েছেন, ওরেভা কোম্পানির মালিক যাকে মৌরবি ব্রিজের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে গ্রেফতার করা হয়নি। কিন্তু আসল তথ্য তুলে ধরে প্রতিবাদ করায় গ্রেফতার করা হয় সাকেত গোখলেকে। এটা প্রহসন ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছিলেন তিনি। ফের একবার প্রতিহিংসার রাজনীতি করেই সাকিবকে গ্রেফতার করা হল বলে ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে।

 

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...