Saturday, April 4, 2026

ফাঁকা OMR শিটে পরীক্ষার্থীর নম্বর ৫৩! দ্বিতীয় ভুয়োর তালিকা প্রকাশের পরই “নিরুদ্দেশ” শিক্ষিকা

Date:

Share post:

আদালতের নির্দেশে এসএসসি ও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের ভুয়ো চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ হতেই নয়া বিপত্তি। তালিকায় নাম দেখেই “নিরুদ্দেশ” আরেক শিক্ষিকা। হাইকোর্টের নির্দেশে দ্বিতীয় দফায় ৪০ জন শিক্ষকের নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আর তারপরই রহস্যজনকভাবে উধাও জামুড়িয়ার এক শিক্ষিকা।

জানা গিয়েছে, ওই শিক্ষিকার নাম সঙ্গীতা হাতি। আসানসোলের জামুড়িয়া থানার অন্তর্গত বিজপুর নেতাজি শিক্ষা নিকেতন উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষিকা হিসেবে নিয়োগ হয়েছিল সঙ্গীতদেবীর। অভিযোগ, তিনি সাদা (ব্ল্যাংক) ওএমআর শিট জমা দিয়েছিলেন। আর ফলাফলে দেখা যায় তাঁর মার্কস ৫৩!

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা চাউড় হতেই এখন মঙ্গলবার থেকে আর স্কুলে আসছেন না সঙ্গীতা হাতি। আজ, বৃহস্পতিবারও তিনি আসেননি। ওই স্কুলের প্রধান শিক্ষক সরোজ কুমার চট্টোপাধ্যায় বলেন, ২০১৯ সালের পরে ওই শিক্ষিকা জামুড়িয়া বিজপুর নেতাজি শিক্ষা নিকেতন স্কুলে যোগদান করেন। তবে ওই শিক্ষিকা কী কারণে দ্বিতীয় দফায় ভুয়ো তালিকা প্রকাশের পরই আর আসছেন না, সেই বিষয়ে প্রধান শিক্ষক কিছু বলতে পারেননি। হাইকোর্টের রায়ের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, স্কুল পরিদর্শক কিছু তথ্য চেয়ে পাঠিয়েছিল সমস্ত স্কুলের কাছ থেকে। সেই তথ্যের উত্তর তারা স্কুল পরিদর্শকের দফতরে জমা দিয়েছেন। এর থেকে বেশি কিছু তাঁর জানা নেই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...