Wednesday, June 24, 2026

অনুব্রত মণ্ডলকে ফের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিল আদালত

Date:

Share post:

গরু পাচার মামলায় ফের দুসপ্তাহের জন্য জেল হেফাজতেই (Jail Custody)যেতে হল অনুব্রত মণ্ডলকে। সূত্রের খবর, শুক্রবার আসানসোল হাই কোর্টে (Asansol High Court)জামিনের আর্জি করায় এদিন আসানসোল আদালতে জামিনের প্রসঙ্গই তোলেন নি অনুব্রতর আইনজীবী। আগামী ২২ ডিসেম্বর ফের আদালতে তোলা হবে অনুব্রতকে (Anubrata Mondal)।

সময়সীমা শেষ হয়ে যাওয়ায় শুক্রবার দুপুরে আসানসোল আদালতে (Asansol High Court) পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। সেই সময় আদালতের ভিতরে অনেকে ছিলেন। বিচারক কক্ষে প্রবেশ করে প্রথমেই অনেককে বাইরে যাওয়ার নির্দেশ দেন। এদিন অনুব্রতর আইনজীবী ভোলেব্যোম রাইস মিলের যে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে তা খুলে দেওয়ার কথা বলা হয়। পাশাপাশি অনুব্রতর যে দুটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলি ফেরানোর আর্জিও করা হয়। অ্যাকাউন্ট নিয়ে বিচারক কিছু না বললেও ফোনের বিষয়টি নিয়ে তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলেন। তারপর বিচারক জানান, ফোন ফেরত দেওয়া সম্ভব নয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে এবার দিল্লিতে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে জামিনের আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডল। ১৬ ডিসেম্বর সেই মামলার শুনানি। সেই কারণে এদিন আসানসোল আদালতে জামিন নিয়ে কোনও কথাই তোলেন নি অনুব্রতর আইনজীবী। শুনানি শেষে অনুব্রতকে ১৪ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...