Wednesday, June 24, 2026

বিজেপি তৃণমূলকে ভয় পাচ্ছে, সাকেতকে গ্রেফতারিতে তা ষ্পষ্ট : কুণাল

Date:

Share post:

তিন দিনের মধ্যে দ্বিতীয় বার গ্রেফতারির পরেও জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে৷ এ দিন গুজরাতের মোরবির জেলা আদালতে তোলা হয় সাকেতকে৷ সেখানেই জামিন পান তিনি৷ জামিনের পরেই সাকেতের সঙ্গে দেখা করেন দোলা সেন, শান্তনু সেন সহ তৃণমূল সাংসদরা৷
এপ্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, সাকেতকে যেভাবে গ্রেফতার করা হচ্ছে তা গণতন্ত্রের লজ্জা। সাকিব কী করেছিল ? গুজরাটে বিজেপির কিছু অনিয়ম নিয়ে প্রশ্ন করেছিল। তার জন্য তাকে কোথা থেকে ধরা হলো জয়পুর থেকে। ধরল কে গুজরাট পুলিশ।জামিন পাওয়ার পর ফের একটা মামলা দিয়ে গ্রেফতার করা হল।যা দিয়ে একটা জিনিস স্পষ্ট, বিজেপি তৃণমূলকে ভয় পাচ্ছে। বিজেপি গণতন্ত্রের ধারধারে না।

উল্লেখ্য, গত সোমবার রাতে রাজস্থানের জয়পুর বিমানবন্দর থেকে সাকেত গোখলেকে গ্রেফতার করে গুজরাত পুলিশ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে মিথ্যে তথ্য পরিবেশনের অভিযোগ আনা হয় সাকেতের বিরুদ্ধে৷ অভিযোগ, মোরবিতে ব্রিজ দুর্ঘটনার পর প্রধানমন্ত্রীর সফরের খরচ নিয়ে ভুল তথ্য দিয়ে ট্যুইট করেছিলেন তৃণমূল মুখপাত্র৷

এই গ্রেফতারির পর সাকেত প্রথমে আদালত থেকে জামিন পান৷ কিন্তু বৃহস্পতিবার ফের তাঁকে গ্রেফতার করা হয় সাকেতকে৷ এবারে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ আনা হয় সাকেতের বিরুদ্ধে৷ সাকেতের গ্রেফতারির প্রতিবাদ করে ট্যুইট করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷

আরও পড়ুন- ৬৫ ঘণ্টা পেরিয়ে গেলেও ৪০০ ফুট গভীর কুয়োয় আটকে শিশু, চলছে উদ্ধারের চেষ্টা

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...