Monday, April 6, 2026

গরিবের জন্য কাজ করতে চাই: অবসরের পরে রাজনীতিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়!

Date:

Share post:

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Abhijit Ganguly) কি রাজনীতিতে নামতে চলেছেন? তৃণমূল (TMC) নেতৃত্বের আশঙ্কা যেন সত্যি হতে চলেছে।

শিলিগুড়ির দাগাপুরে এক বেসরকারি আইন কলেজের সপ্তম ইয়ুথ পার্লামেন্টে যোগ দিয়ে ওঁর মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জল্পনা। বিচারপতি সেখানে বলেছেন, আমার কাজের ধারা আলাদা। বিচারপতি হিসাবে গরিব মানুষের অধিকার রক্ষায় কাজ করি। এ নিয়েই উঠেছে প্রশ্ন। বিচার তো ধনী-গরিব সবার জন্যই এক। এ ধরনের মন্তব্য তো রাজনৈতিক নেতারা করে থাকেন! তিনি আরও বলেন, গরিবদের সঠিক বিচার দেওয়ার দায়িত্ব আমার। এই অনুষ্ঠানে এক বঞ্চিত চাকরিপ্রার্থী তাঁর সঙ্গে দেখা করেন। প্রার্থীর আত্মীয় নরেন ভদ্র ওঁর হাতে একটি চিঠি দেন, তাতে অভিযোগ ছিল, ২০১২-য় শিলিগুড়ির সেন্ট পিটার হাইস্কুলে ইন্টারভিউয়ের পরও তিনি চাকরি পাননি। বিচারপতি অবশ্য তাঁকে আইনজীবী মারফত হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা করার পরামর্শ দেন। প্রসঙ্গত এই আগেই তৃণমূলের তরফে জানানো হয়েছিল যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য থেকে মনে হচ্ছে যে তিনি হয়তো সক্রিয় রাজনীতিতে আসতে চলেছেন। এদিন তার মন্তব্যে সেই ইঙ্গিত পাওয়া গেল বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- জয়নগরে সুকান্তকে কালো পতাকা, প্রতিবাদে কলকাতায় পথ অবরোধ বিজেপির

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...