Saturday, April 4, 2026

আর্জেন্টিনার ম্যাচ চলাচালীন গ্যালারিতে মৃ*ত্যু আমেরিকার ‘বিতর্কিত’ সাংবাদিকের, খু*নের অভিযোগ পরিবারে

Date:

Share post:

কাতার বিশ্বকাপ (World Cup) শুরুর সময়ই রামধনু টি-শার্ট পরে বিতর্কে জড়িয়ে ছিলেন আমেরিকার (America) অন্যতম জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক গ্র্যান্ট ওয়াহল (Grant Wahl)। শুক্রবার, রাতে আর্জেন্টিনা-নেদারল্যান্ড হাইভোল্টেজ ম্যাচ চলাকালীন হঠাৎ গ্যালারিতেই মৃত্যু হল তাঁরা। বয়স হয়েছিল ৪৮ বছর। গ্র্যান্টের পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে।

কাতারের (Qatar) আহমদ বিন আলি স্টেডিয়ামে আমেরিকা-ওয়েলসের খেলা দেখতে গিয়েছিলেন রামধনু রঙা টি-শার্ট পরে গিয়েছিল ওই সাংবাদিক। সে দিন স্টেডিয়ামে ঢুকতে তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। কাতারে সমলিঙ্গ বিবাহ নিষিদ্ধ। পোশাকের কারণে তাঁর ফোন কেড়ে নেওয়া হয় বলেও টুইটে জানান গ্র্যান্ট ওয়াহল। গ্র্যান্টের ভাই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে কাতার সরকারের বিরুদ্ধে খুনের অভিযোগ জানিয়েছেন। তাঁর নাম এরিক ওয়াহল (Eric Wahl)। তিনি নিজে সমকামী বলে দাবি করে এরিক জানান, তাঁর জন্যই গ্র্যান্ট রামধনু রঙের পোশাক পরেছিলেন। ভাইয়ের দাবি গ্র্যান্ট সুস্থ ছিলেন। এমনকী, দাদাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ এরিকেক। ’’আমি বিশ্বাস করি না, ও অসুস্থ হয়ে মারা গিয়েছে। ওকে খুন করা হয়েছে। সাহায্যের আবেদন জানাচ্ছি।’’

শনিবার আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের ম্যাচ কভার করতে কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামের গ্যালারিতে যান গ্র্যান্ট। গ্যালারিতে সাংবাদিকদের জন্য নির্দিষ্ট অংশে বসে খেলা দেখছিলেন তিনি। সূত্রের খবর, অতিরিক্ত সময়ের খেলা চলাকালীন হঠাৎ পড়ে যান গ্র্যান্ট। আর ওঠেননি। গ্র্যান্ট অবশ্য একটি পোস্টে নিজেই লিখেছিলেন, তিনি অসুস্থ। কাজের চাপে তাঁর শরীর সায় দিচ্ছে না। অনেকের মতে, অতিরিক্ত কাজেক চাপের ফলে অসুস্থ হয়েই গ্র্যান্টের মৃত্যু হয়েছে। এখন এর জেরে কোন দিকে গড়য় সেটাই দেখার।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...