Tuesday, April 7, 2026

রাজ্যে কমবে শীতের দাপট, মান্দাসের প্রভাব নেই রাজ্যে

Date:

Share post:

শুক্রবার ছিল মরশুমের শীতলতম দিন(Coldest Day)। কলকাতায় (Kolkata)সর্বনিম্ন তাপমাত্রা ছিল (minimum temperature) ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের (Cyclone) সতর্কতা জারি হয়েছে। বাংলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব না পড়লেও, বঙ্গোপসাগর (Bay of Bengal) থেকে জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী কয়েকদিন রাজ্যে শীতের(Winter) আমেজ কিছুটা কমবে।

নভেম্বর থেকেই শীতের আমেজ টের পাওয়া যাচ্ছিল। কিন্তু ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসে ফের পারদ কিছুটা হলেও ঊর্ধ্বমুখী।দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় মান্দাসে (Mandous Cyclone) পরিণত হয়েছে। এর প্রভাব সরাসরি পড়বে তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে। বাংলায় সেরকম কোনো প্রভাব নেই বরং ঠান্ডার আমেজকে ধাক্কা দিয়ে শনিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা বলছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...