Tuesday, June 23, 2026

টেট চলাকালীন শিয়ালদহে বেপরোয়া গাড়ির তান্ডব

Date:

Share post:

রবিবার রাজ্য জুড়ে প্রাথমিকের টেট (Primary TET)নির্বিঘ্নেই শেষ হয়েছে। রাজ্য সরকারের (Government of West Bengal)তরফ থেকে সুষ্ঠু ভাবে পরীক্ষা পরিচালনার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছিল। কিন্তু তাতেও এড়ানো গেল না দুর্ঘটনা (Accident)। শহরে ফের বেপরোয়া গাড়ির তাণ্ডব। টাকি বয়েজের সামনে দুটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর। পরীক্ষা চলাকালীন শিয়ালদহ (Sealdah) এলাকায় এই গাড়ির তাণ্ডবে আতঙ্ক ছড়ায় অভিভাবকদের মধ্যে।

পুলিশ সূত্রে খবর, বেপরোয়া একটি প্রাইভেট গাড়ি এবং বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাইভেট গাড়ির পেছনের দিকের অংশটি। গাড়ির চালক ঠিক কী অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফ থেকে জানা গেছে। উল্লেখ্য শহরের বুকে বাড়ছে বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য । শনিবারের তিন দুর্ঘটনার পর রবিবার সকালে আরোও একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে চিংড়িঘাটা। বেপরোয়া একটি গাড়ি ধাক্কা মারে নির্মীয়মান একটি মেট্রোর পিলারে। দুর্ঘটনায় জখম হয়েছেন ৪ জন আরোহী। আহতদের স্থানান্তরিত করা হয় স্থানীয় হাসপাতালে।

 

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...