Friday, June 26, 2026

সোমে ৩ দিনের সফরে মেঘালয়ে যাচ্ছেন মমতা-অভিষেক

Date:

Share post:

টার্গেট মেঘালয় (Meghalaya)। ২০২৩-এ বিধানসভা নির্বাচন (Assembly Election)। এখন সেখানে প্রধান বিরোধীদল তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে সোমবার ৩ দিনের সফরে মেঘালয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের শুরুতেই ত্রিপুরা ও মেঘালয়ে (Tripura And Meghalaya) বিধানসভা নির্বাচন। উত্তর-পূর্বের দু রাজ্যেই সংগঠন আরও মজবুত করতে চায় জোড়াফুল শিবির। সেই লক্ষেই মমতা-অভিষেকের এই সফর বলে মত রাজনৈতিক মহলের।

মেঘালয়ে একঝাঁক কর্মসূচিতে অংশ নেবেন মমতা ও অভিষেক। তৃণমূলের তরফে আপাতত মঙ্গলবারের কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। ওই দিন শিলংয়ের স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে মেঘালয় তৃণমূলের রাজ্য সম্মেলন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন মেঘালয়ে তৃণমূলের পর্যবেক্ষক তথা পশ্চিমবঙ্গের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া, মেঘালয় তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পাইনগ্রোপে ও বিধানসভার দলনেতা মুকুল সাংমা। মাস খানেক আগেই মেঘালয়ে রাজ্য দফতরের উদ্বোধন করে এসেছেন অভিষেক। এই সফরে সেই দফতরেও যেতে পারেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার একটি সামাজিক অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা মমতা ও অভিষেকের।

ত্রিপুরার পুরভোটে লড়লেও, বিধানসভা নির্বাচনে কখনও প্রার্থী দেয়নি তৃণমূল। তবে মেঘালয়ে এখন তৃণমূলই প্রধান বিরোধী দল। কংগ্রেসের ১১ জন বিধায়ক হাত ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। সুতরাং মেঘালয়ের বিধানসভা নির্বাচনের রণনীতি নিয়ে এই সফরে আলোচনা হতে পারে।

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...