Friday, April 3, 2026

৩ বছরের পড়ুয়াকে ধ*র্ষণ!দোষী স্কুলবাস চালক ও মহিলা সহযোগীকে গ্রেফতার

Date:

Share post:

তিন বছরের এক পড়ুয়াকে ধ*র্ষণে অভিযুক্ত স্কুলবাস চালক এবং এক মহিলা সহযোগীকে দোষী সাব্যস্ত করল ভোপালের বিশেষ আদালত। সমবার দোষীদের শাস্তি ঘোষণা করবে আদালত।

আরও পড়ুন:নাবালিকাকে গণধর্ষ*ণ! অভিযোগ জানাতে গেলে ফের প্রধান শিক্ষকের লালসার শিকার

পুলিশ সূত্রে জানা গেছে, দোষী বাসচালকের নাম হনুমন্ত যাদব এবং তাঁর সহযোগী মহিলা ঊর্মিলা শাহ। গত সেপ্টেম্বরে এই দুজনের বিরুদ্ধে পকসো আইনে  মামলা দায়ের করা হয়েছিল। জানা গেছে, স্কুল থেকে একদিন বাড়ি ফেরার পর মেয়ের শরীরে বেশ কয়েক জায়গায় দাগ দেখতে পান শিশুটির মা। কী হয়েছে জিজ্ঞেস করতেই মাকে সব কথা বলে শিশুটি। বাসচালক তাকে বিরক্ত করে বলে তার বাবাকে জানায় শিশুটি। তাকে কোলে নিয়ে বসত, বাজেভাবে শরীরের বিভিন্ন জায়গায় ছুঁত, তাও বলেছিল ব।পাশাপাশি এও জানায়, চিৎকার করতে গেলে ‘ঊর্মিলা আন্টি’ তাকে ধমক দিয়ে চুপ করিয়ে রাখত। এমনকি এইসব কথা কাউকে যাতে না বলে তাও বারবার বলে রেখেছিল ।

মেয়ের কাছে সব কথা শোনার পর স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন শিশুটির অভিভাবক। বাসের ভিতরের সিসিটিভি ফুটেজ দেখানোর জন্য তাঁদের কাছে অনুরোধ করেন। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ তাঁদের সেই ভিডিয়ো দিতে অস্বীকার করেন। এর পরই শিশুটির বাবা-মা পুলিশের দ্বারস্থ হন। শিশুটির বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতেই বাসচালক এবং মহিলা সহযোগীর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করে পুলিশ।

পুলিশ তদন্তে নামলে অন্য অভিভাবকরাও বাসচালক এবং তার মহিলা সহযোগীর নামে একই অভিযোগ করেন। ৩২ জন সাক্ষীর বয়ান রেকর্ড করে পুলিশ। ২০ দিনের মধ্যে আদালতে দুই অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। শনিবার আদালতে ২৪২ পাতার চার্জশিট জমা দেয় পুলিশ।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...