Friday, June 26, 2026

টেন্ডার দুর্নীতি মামলায় শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদক গ্রেফতার

Date:

Share post:

টেন্ডার দুর্নীতি মামলায় গ্রেফতার শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ শ্যামল আদক। হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে শনিবার রাতে কলকাতা থেকে গ্রেফতার করে সুতাহাটা থানার পুলিশ। আজ অর্থাৎ রবিবার তাঁকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন:লোডশেডিং করে জিতেছিল, নন্দীগ্রামে ফের ভোট হবে, শুভেন্দুর পাড়ায় দাবি অভিষেকের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৯ সেপ্টেম্বর হলদিয়ার ভবানীপুর থানায় শ্যামলের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ জানান এক ব্যবসায়ী। তার তদন্তের জন্য তৈরি হয় বিশেষ তদন্তকারী দল (সিট)। সেই অভিযোগের ভিত্তিতে শ্যামলকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। তবে তিনি পুলিশের জেরায় হাজির না হওয়ায় শ্যামলের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।গ্রেফতারি এড়াতে গোপন আস্তানায় গা ঢাকা দেন শ্যামল। এর পর জেলা পুলিশের তরফে শ্যামলের নামে হুলিয়া জারি করা হয়।

কলকাতা হাইকোর্টের রক্ষাকবচ ছিল শ্যামল আদকের। শনিবারই সেই রক্ষাকবচের মেয়াদ শেষ হয়। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই কলকাতা থেকে সুতাহাটা থানায় নিয়ে যাওয়া হয়েছে শ্যামল আদককে। পুলিশ সূত্রে খবর, হলদিয়ার পুরসভার চেয়্যারম্যান থাকাকালীন শ্যামল আদক সুতাহাটা বাজারে নয়ানজুলি ভরিয়ে অটো-টোটো স্ট্যান্ড গড়ার ক্ষেত্রে একই কাজ দেখিয়ে দু’বার টাকা নেন বলে অভিযোগ । তার ভিত্তিতেই শ্যামল আদককে গ্ৰেফতার করে সুতাহাটা থানার পুলিশ। এর আগে হলদিয়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যব্রত দাসকে গ্ৰেফতার করেছিল সুতাহাটা থানার পুলিশ। সত্যব্রত বর্তমানে সংশোধনাগারে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...