Thursday, June 18, 2026

উপাচার্য হতে ‘ঘুষ’ দিতে হয়! কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিদ্যুৎ চক্রবর্তীর

Date:

Share post:

বিভিন্ন সময়ে বিতর্কে জড়িয়েছেন বিশ্বভারতীর (Viswabharati) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)। তাঁর বিরুদ্ধে ক্ষোভ-বিক্ষোভ এখনও চলছে বিশ্বভারতী চত্বরে। বরাবরই বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচিত বিদ্যুৎ চক্রবর্তী। কিন্তু এসবের মধ্যেই কেন্দ্রের বিরুদ্ধেই বিস্ফোরক আভিযোগ করলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (Website) হিন্দি ও বাংলায় এক খোলা চিঠিতে তিনি উপাচর্য পদের জন্য ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ তোলেন।

লেখেন, “বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনয়নও রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত নয়। আমি শুনেছি, যদিও আমি ঠিক প্রমাণ দিতে পারব না। এইসব পদের নিয়োগের ক্ষেত্রে বড়ো রকমের টাকার কারবার চলে। ফলে এইভাবে কেউ যদি রাজনৈতিক নেতাদের বদান্য্তায় নিয়োগ পায়, তাহলে সেই নতুন নিয়োজিত ব্যকক্তি, হয় কথাটি হেসে উড়িয়ে দেবে, কিম্বা চাকরি কেনার খরচটা উসুল করার চেষ্টায় ব্যিস্ত হয়ে পড়ে। অন্যসভাবে বলা যায়, এরফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সমস্যাা বাড়তে থাকে। এই হচ্ছে ভারতের শিক্ষা ক্ষেত্রে অধ:পতনের অন্যাতম প্রধান কারণ।“

এইভাবে টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ে নিয়োগের কথা বলায়, শিক্ষামহলে শোরগোল পড়ে গিয়েছে। বিশ্বভারতীর অধ্যালপক সুদীপ্ত ভট্টাচার্য তীব্র কটাক্ষ করে বলেন, “মাননীয় উপাচার্য মহাশয় কোথাও বলেননি, আমি ছাড়া সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অর্থের বিনিময়ে নিয়োগ পেয়েছেন। তার অর্থটা দাঁড়ায় যে তিনি নিজের দিকেও আঙুল তুলেছেন। আগে শুনেছিলাম, আচার্য মোদির বদান্যনতায় তিনি উপাচার্য হয়েছেন। এখন তাঁর লিখিত খোলা চিঠি পড়ে নিশ্চিত হলাম।“

বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, কেউ যখন ব্যখঙ্গ বিদ্রুপ করেন, তখন নিজেকে বাদ দিয়েই বলেন। তিনিও তাই করেছেন। তবে, এই অভিযোগের সত্যতা থাকতেও পারে।

তবে, প্রশ্ন উঠছে এতদিন BJP-র ‘গুডবুকে’ থাকা বিদ্যুৎ চক্রবর্তীর কী এমন হল, যার ফলে তিনি কেন্দ্রের বিরুদ্ধে বিষোদ্গার করলেন! অনেকের মতে, বিশ্বভারতী, পৌষমেলা-সহ বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক জড়ানোয় তিনি হয়ত কোণঠাসা। ফলে এই বিস্ফোরক অভিযোগ।

আরও পড়ুন- সিবিআই হেফাজতে মৃ*ত্যু বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের!

Related articles

বিধানসভাতে ‘বাছাই’ নীতি, ব্রাত্য ‘জাগো বাংলা’-সহ একাধিক সংবাদমাধ্যম

অষ্টাদশ বিধানসভার (Legislative Assembly) প্রথম অধিবেশন শুরু হতেই সংবাদমাধ্যমের স্বাধীনতা (Press Freedom) নিয়ে বিতর্ক তুঙ্গে! বহুদিনের সংসদীয় প্রথা...

সিকিমের লাইফলাইনে ধস, দুর্ভোগে পর্যটক থেকে নিত্যযাত্রীরা

বর্ষার শুরুতেই ফের প্রকৃতির রোষের মুখে পড়ল পাহাড়ি যোগাযোগ ব্যবস্থা। টানা বৃষ্টির জেরে সিকিমের (Sikkim) বিভিন্ন অংশে ভূমিধসের...

প্রায় আড়াই যুগ পর ভারতীয় ফুটবলারের গোল বিশ্বকাপে, চর্চায় ম্যাক্সিমিলিয়ানো

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (Fifa Football WC) কখনও অঘটন কখনও ভীষণ কাঙ্খিত ফলাফল। ব্রাজিল- পর্তুগাল যখন আটকে যাচ্ছে,...

WBJEEB-র ফল প্রকাশ, মেধা তালিকার প্রথম দশে কলকাতার জয়জয়কার

পরীক্ষা হওয়ার মাত্র ২৫ দিনের মাথায় প্রকাশিত হল ২০২৬-এর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEEB)। বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠক করে ফল...