Wednesday, June 17, 2026

বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই রোনাল্ডোর উদ্দেশে আবেগঘন বার্তা বিরাটের

Date:

Share post:

শনিবার কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। আর বিদায় নিতেই বিশ্বকাপ হাতে ওঠার স্বপ্ন চুরমার হয়ে যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। কারণ এটাই ছিল রোনাল্ডোর কেরিয়ারে শেষ বিশ্বকাপ। বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই চোখের জলে মাঠ ছাড়েন সিআরসেভেন। আর এবার রোনাল্ডো ছিটকে যেতেই সিআরসেভেনের উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। কোহলির মতে, রোনাল্ডো বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার।

নিজের সোশ্যাল মিডিয়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উদ্দেশ্যে বিরাট লিখেছেন, “কোনও ট্রফি বা খেতাব দ্বারা বোঝানো যাবে না খেলার জগৎ-এ বা বিশ্বজুড়ে খেলার ভক্তদের জন্য আপনি কি করেছেন। কোনও খেতাব তুলে ধরতে পারবে না কিভাবে আপনি কিভাবে মানুষের উপর প্রভাব ফেলেছেন এবং আমি আর বিশ্বের একাধিক মানুষ কিভাবে অনুভব করি যখন আপনি খেলেন। এটি ঈশ্বরের উপহার। এটি একপ্রকার আশীর্বাদ যে একজন মানুষ যিনি প্রতিবার নিজের সর্বস্ব দিয়ে খেলেন এবং কঠিন পরিশ্রম ও অধ্যাবসায়ের চুড়ান্ত উদাহরণ এবং বিশ্বের সকল ক্রীড়াবিদদের কাছে একজন অনুপ্রেরণা। আপনি আমার কাছে সর্বকালের সেরা।”

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

এর আগেও একাধিক সাক্ষাৎকারে বিরাট কোহলি জানিয়েছিলেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার অনুপ্রেরণা। এবং রোনাল্ডোর অধ্যাবসায় দেখে বিরাট নিজেকে তৈরি করেছেন তা একাধিকবার বলেছেন কোহলি।


 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...