Saturday, April 4, 2026

সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা বনাম ক্রোয়েশিয়া, একনজরে দুই দলের শেষ চারে পৌঁছানো যাত্রা

Date:

Share post:

আজ বিশ্বকাপের মহারণ। আজ থেকে শুরু সেমিফাইনালের লড়াই। সেমিফাইনালে উঠেছে আর্জেন্তিনা, ক্রোয়েশিয়া, ফ্রান্স, মরক্কো। প্রথম সেমিফাইনালে আর্জেন্তিনার মুখোমুখি ক্রোয়েশিয়া। এই দুই দলের মধ‍্যে যে আজ জিতবে, সেই চলে যাবে কাতার বিশ্বকাপের ফাইনালে। দুই দল এর আগে ফাইনালে উঠলেও হাতে ট্রফি পায়নি। তাই ট্রফির খরা কাটাতে মরিয়া আর্জেন্তিনার মেসি কিংবা ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ।

একনজরে দেখে নেওয়া আর্জেন্তিনা এবং ক্রোয়েশিয়ার সেমিফাইনালে আসার রাস্তাটা

আর্জেন্তিনা : শুরুটা মোটেও ভালো ছিল না লিওনেল মেসির আর্জেন্তিনার। গ্রুপ পর্বের প্রথম ম‍্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে যায় নীল-সাদার দল। দ্বিতীয় ম‍্যাচ ছিল ঘুরে দাঁড়ানোর। দ্বিতীয় ম‍্যাচ ছিল মরণ-বাঁচনের লড়াই। আর সেই মত দ্বিতীয় ম‍্যাচে ঘুরে দাঁড়ায় মেসির আর্জেন্তিনা। মেক্সিকোকে ২-০ গোলে হারায় স্কালোনির দল। এরপর গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে পোল‍্যান্ডের কাছেও ২-০ গোলে জিতে শেষ ষোলোর রাস্তা পাকা করে মেসির আর্জেন্তিনা।

শেষ ষোলোতে মেসিদের মুখোমুখি ছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সঙ্গে ২-১ জিতে শেষ আটের রাস্তা পাঁকা করে আর্জেন্তিনা। আর শেষ আটে মেসিদের সামনে ছিল নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের সঙ্গে টানটান ম‍্যাচে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে সেমিফাইনালের রাস্তা পাঁকা করে মেসিরা।

ক্রোয়েশিয়া : আর্জেন্তিনার মতন লুকা মদ্রিচদেরও শুরুটা ভালো হয়নি। গ্রুপ পর্বের প্রথম ম‍্যাচেই মরক্কোর সঙ্গে গোলশূন‍্য ড্র করে ক্রোয়েশিয়া। দ্বিতীয় ম‍্যাচ অর্থাৎ মরণ-বাঁচন ম‍্যাচে কানাডার বিরুদ্ধে ৪-১ গোলে জেতে মদ্রিচরা। তবে তৃতীয় ম‍্যাচে বেলজিয়ামের সঙ্গে গোলশূন‍্য ড্র করে ক্রোয়েশিয়া। তবে পয়েন্ট এর বিচারে বাকি দুই দল বেলজিয়াম এবং কানাডাকে পিছনে ফেরে মরক্কোর পর দ্বিতীয় দল হিসাবে শেষ ষোলোতে পৌঁছায় লুকা মদ্রিচরা।

শেষ ষোলোতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় জাপান। যাদের গতির কাছে বারবার আটকে যাচ্ছিল ক্রোটরা। তবে লুকা ম‍দ্রিচের হার না মানা মানসিকতায় জাপানের সঙ্গে দুরন্ত লড়াই করে ফিরে আসে ক্রোয়েশিয়া। টাইব্রেকারে জাপানের বিরুদ্ধে ৩-১ গোলে জেতে লুকা মদ্রিচরা। আর কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধেও টাইব্রেকারে জেতে তারা। সেলেকাওদের ৪-২ গোলে হারায় ক্রোটরা।

আর এবার সেমিফাইনাল। মুখোমুখি দু’দল। লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। এখনও পযর্ন্ত বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি মেসি। তাই এই বিশ্বকাপে সোনায় মোড়া ট্রফি হাতে তুলতে মরিয়া তিনি। অন‍্যদিকে ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। শেষ বিশ্বকাপে ফাইনালে উঠলেও ট্রফি জয় হয়নি ৩৭ বছরের এই তারকা ফুটবলারেরও। তাই চলতি বছর সেই স্বাদ মেটাতে চান তিনি। তাই মঙ্গলবার লড়াই যে হবে সমানে সমানে তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার মঙ্গলবার রাতে শেষ হাসি কে হাসে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...