Friday, March 20, 2026

বালুরঘাটের বিডিও-কে বিজেপি নেতার চেয়ার ছোড়া! প্রতিবাদ সহকর্মীদের, কড়া পদক্ষেপের আশ্বাস জেলাশাসকের

Date:

Share post:

বালুরঘাটের (Balurghat) বিডিও-কে চেয়ার ছুড়ে মারার অভিযোগের ঘটনায় অভিযুক্ত বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন দক্ষিণ দিনাজপুরেরজেলা শাসক। মঙ্গলবার, হাসপাতালে চিকিৎসাধীন বিডিও অনুজ শিকদারকে (BDO Anuj Shikdar) দেখতে যান জেলাশাসক। সেখানে তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। পরে জানান, এই বিষয়ে তদন্ত করে দোষীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এদিন বালুরঘাটের বিডিও অফিসের কর্মীরা কালো ব্যাজ পড়ে প্রতিবাদ জানাল। কর্মীদের সঙ্গে কালো ব্যাজ পড়ে প্রতীকী প্রতিবাদে সামিল হন খোদ বালুরঘাট ব্লকের জয়েন্ট বিডিও সুশান্ত প্রামাণিক। কর্মীদের মতে, সোমবারের ঘটনার পর থেকে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

২০ আসন বিশিষ্ট ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে সোমবার ছিল অনাস্থা ভোট। সোমবার বিজেপির পক্ষ থেকে পুলিশ দিয়ে অনাস্থা ভোট ভেস্তে দেওয়ার অভিযোগ তোলার কিছুক্ষণ বাদে বিডিও অফিসে ঢুকে বিডিও অনুজ শিকদারকে চেয়ার ছুড়ে মারার অভিযোগ উঠে বিজেপি (BJP) নেতা সুভাষ সরকারের (Subhash Sarkar) বিরুদ্ধে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও তার সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ। এদিন সকালে বালুরঘাট বিডিও অফিসের কর্মীরা কালো ব্যাজ পড়ে প্রতিবাদ জানান। তবে এখনও পর্যন্ত কর্মবিরতি করেননি তাঁরা।

আরও পড়ুন-  শুভেন্দুর কুৎসার জবাবে হাজরায় তৃণমূলের সভায় জনজোয়ার

 

Related articles

টিকিট মেলেনি কোথাও, ভোটযুদ্ধে নতুন দল ঘোষণা ‘ধান্দাবাজ’ রাজন্যার! 

তৃণমূল থেকে আগেই বহিষ্কার করা হয়েছিল, বিজেপির (BJP) টিকিটে বিধানসভা ভোটে লড়ার স্বপ্নের সলিল সমাধি হতেই নতুন দল...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা ক্ষেত্রে নতুন ইঙ্গিত দিচ্ছে। কারও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা, কারও অর্থভাগ্য উজ্জ্বল, আবার...

সপ্তাহে দু’বার! অটোর এলপিজি গ্যাসে ৮ টাকা বৃদ্ধি, বাড়তে পারে ভাড়াও 

শহরে যাতায়াতের খরচ বাড়ার আশঙ্কা আরও জোরালো হল অটোর জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দামে ফের বড়সড় বৃদ্ধিতে। মাত্র...

‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম তালিকা কি শুক্রবার? বৈঠকেও কাটল না অনিশ্চিয়তা! 

রাজ্যে ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কি শুক্রবারই প্রকাশিত হবে? বৃহস্পতিবার দিনভর একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হলেও সেই প্রশ্নে...